নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১১:১১ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শামীম ওসমানের সঙ্গে তর্ক, নোয়াখালীতে সেই যুবকের বাড়িতে হামলা

শামীম ওসমানের সঙ্গে তর্করত যুবক (বায়ে), নোয়াখালীর বাড়িতে হামলা। ছবি : সংগৃহীত
শামীম ওসমানের সঙ্গে তর্করত যুবক (বায়ে), নোয়াখালীর বাড়িতে হামলা। ছবি : সংগৃহীত

আমেরিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ানো স্বেচ্ছাসেবক দলের নেতা বাদল মির্জার (৩২) নোয়াখালীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে সোনাইমুড়ী উপজেলার জোয়াগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সুজন ও শ্যামল উদ্দিনের নেতৃত্বে বাদল মির্জার বসতঘরের হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায় ককটেল মেরে ঘরের সামনে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ভাঙচুরও চালায় ছাত্রলীগ কর্মীরা।

বাদল মির্জা সোনাইমুড়ী উপজেলার জোয়াগ ইউনিয়নের আমকি গ্রামের বাসিন্দা। তিনি আমেরিকা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য। তিনিসহ বেশ কয়েকজন সেদেশে সফররত নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ান। এসময় বর্তমান সরকারের বিরুদ্ধে নানা মন্তব্য করেন। যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের গাড়ি দেখে ‘ভোট চোর’ বলে স্লোগান দেয় যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির সমর্থকরা। এ ছাড়াও তাদের আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়েও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ সময় শামীম ওসমান গাড়ি থেকে নেমে বিএনপি সমর্থকদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে বাদল মির্জা উপস্থিত ছিলেন এবং শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ান।

এ ব্যাপারে সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সুজন বলেন, শামীম ওসমান সারা বাংলাদেশের গর্ব। তাকে অপমান করা মানে আমাদের সবাইকে অপমান করা। মূলত বাদল মির্জা আওয়ামী লীগ ও আমাদের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছেন। একজন ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা বিষয়টি মেনে নিতে পারিনি। তাই আজ তার ঘরের সামনে বিক্ষোভ মিছিল করেছি। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা তার বসতঘরে হামলা ও ভাঙচুর করেন।

যোগাযোগ করা হলে বাদল মির্জা বলেন, আমার বাড়িতে ছাত্রলীগের যেসব সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছি আমি তাদের গ্রেপ্তারের দাবি জানাই এবং তীব্র নিন্দা জানাই। আমি শামীম ওসমান ভাইকে গণতন্ত্র নিয়ে কথা বলেছি কিন্তু কোনো কটূক্তি করিনি। আমার পরিবারের কেউ নিরাপদ নয়। আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলার বিষয়টি প্রথমে আপনার কাছে শুনেছি। কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এমপি এইচএম ইব্রাহিম বলেন, কে বা কারা হামলা চালিয়েছে তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১০

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১২

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৩

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৪

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৬

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৭

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০
X