গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:০২ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

যে হাটে প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মরিচ

গাইবান্ধায় মরিচের হাট। ছবি : সংগৃহীত
গাইবান্ধায় মরিচের হাট। ছবি : সংগৃহীত

লাল টুকটুকে মরিচে সাজানো দৃষ্টিনন্দন বিশাল মরিচের হাট। সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বসে হাট। এর আগের রাত থেকেই চরের মরিচ চাষিরা হাটে আসতে শুরু করে মরিচের বহর নিয়ে। নৌকা এবং ঘোড়ার গাড়িতে করে চর থেকে মরিচ বিক্রি করতে আসেন কৃষক ও পাইকাররা। এরপর শুরু হয় বেচাকেনার হাঁকডাক।

বেলা বাড়ার সঙ্গে বেড়ে যায় ক্রেতা–বিক্রেতার ছোটাছুটি ও ব্যস্ততা। বস্তা বোঝাই হয়ে মরিচগুলো ওঠে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে। চলে যায় দেশের বিভিন্ন জেলায়। মরিচের বাজার হিসেবে বেশ প্রসিদ্ধ ওই স্থানে প্রতি হাটে ১ থেকে ২ কোটি টাকার মরিচ কেনাবেচা হয় বলে জানান ব্যবসায়ীরা।

ব্রক্ষ্মপুত্র নদের কোল ঘেঁষা গাইবান্ধা জেলার পুরাতন ফুলছড়ি উপজেলা পরিষদের পাশেই বসে এই মরিচের হাট। মরিচে রঙিন হয়ে ওঠে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল এবং জামালপুরের দেওয়ানগঞ্জে। সাধারণত চরাঞ্চলে বেশি চাষ হয় মরিচের। নদী পথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে নদী পথেও ক্রেতারা নিতে পারেন মরিচ।

ফুলছড়ি হাটে মরিচ কিনতে আসা ব্যবসায়ীরা জানান, স্কয়ার, প্রাণ গ্রুপসহ নামি দামি কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ডিলাররা এসে মরিচ নিয়ে যান।

প্রান্তিক কৃষকরা জানান, বিঘা প্রতি ১০ থেকে ১২ মণ শুকনো মরিচ উৎপাদন কর হয়। প্রতি মণ মরিচ ৯ হাজার থেকে ৯৮ হাজার টাকা দরে বিক্রি হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১১

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১২

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৩

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৪

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৫

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৭

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৮

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৯

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

২০
X