ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ইনু জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতি শুরু করেন’

ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য কামরুল আরেফিন। ছবি : কালবেলা
ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য কামরুল আরেফিন। ছবি : কালবেলা

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামরুল আরেফিন বলেছেন, ‘স্বাধীনতার পরে ইনু মুজিব কোর্ট ছেড়ে জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতি শুরু করেছেন।’

রোববার (৭ এপ্রিল) ভেড়ামারা সরকারি মহিলা কলেজে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার শাড়ি, লুঙ্গি বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তিনি (ইনু) খুব ভালোভাবে জানেন স্বাধীনতাবিরোধী রাজাকার, আল বদর, আল-শামস বাহিনীকে কীভাবে মুজিব কোটের ভেতরে লুকিয়ে রাখতে হয়।

জাসদ ছাত্রলীগ নেতা তুষার হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে জড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন, ‘আমরা হত্যার রাজনীতি করি না। হত্যাকে আমরা ঘৃণা করি। ওসিকে ফোন করেছি আসামি ধরার জন্য। জাসদের সাংগঠনিক সম্পাদক স্বপনকে ফোন করেছি সহযোগিতার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক তাদের নেতা (ইনু) যিনি বঙ্গবন্ধুর সময় থেকে খুনের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি জনশ্রুতিতে আছে তিনি পরোক্ষভাবে বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত। সেই নেতার মুখ থেকে ভালো কথা কখনো আশা করা যায় না।’

আওয়ামী লীগের কর্মীদের ঘরকাটা ইঁদুর বলার ব্যাপারে তিনি বলেন, ‘এটা তো ওনি, ১৫টা বছর চারজনকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে কুঁড়ে কুঁড়ে খেয়েছেন। এখন আর সে সুযোগ পাচ্ছেন না।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১০

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১১

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১২

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৩

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৫

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৬

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৭

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৮

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৯

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

২০
X