সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিনামূল্যে ১ মিনিটের ঈদবাজার

এক মিনিটের ঈদবাজারে বিনামূল্যে কেনাকাটা করছেন অসহায় মানুষ। ছবি : কালবেলা
এক মিনিটের ঈদবাজারে বিনামূল্যে কেনাকাটা করছেন অসহায় মানুষ। ছবি : কালবেলা

সারি সারি সাজানো নতুন পোশাক। একদল শিশু ঘুরে ঘুরে পোশাক পছন্দ করছে। কেউ জামা পছন্দ করছে, কেউবা শার্ট। শিশুদের সঙ্গে অভিভাবকরাও আছেন। সাজানো পোশাকগুলো কিনতে শিশু কিংবা তাদের অভিভাবকদের ব্যয় করতে হচ্ছে না কোনো টাকা।

সম্পূর্ণ বিনামূল্যে করতে পারছেন ঈদের কেনাকাটা। ঈদুল ফিতরকে সামনে রেখে সোমবার (৮ এপ্রিল) ব্যতিক্রমী এই আয়োজন সাজানো হয়েছে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায়।

‘উৎসব হোক সবার জন্য’ স্লোগানকে সামনে রেখে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১ মিনিটে ঈদ বাজারের আয়োজন করা হয়েছে। সেখানে মাত্র ১ মিনিটেই এলাকার অসহায় দরিদ্র পরিবারের সদস্যরা মনের খুশিতে ঈদের বাজার করছেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঈদ বাজারের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। ইউনিয়নের হেমায়েতপুর বড় মসজিদ রোডে অবস্থিত চেয়ারম্যান বাড়িতে এ বাজারের আয়োজন করা হয়।

অস্থায়ী এই বাজারের বিভিন্ন স্টল থেকে শিশুকিশোরসহ নানা বয়সী মানুষরা বিনামূল্যে ঈদের নতুন জামাকাপড়, শাড়ি, লুঙ্গি জুতাসহ পাচ্ছেন। এ ছাড়া মিলছে মুরগি, চাল-ডাল, সেমাই, চিনি-দুধসহ আরও অনেক রকম খাদ্যসামগ্রী। দিনব্যাপী চলা বিনামূল্যের এই বাজার থেকে ঈদের জামাকাপড়, শাড়ি, লুঙ্গি জুতাসহ দরকারি খাদ্যপণ্য পেয়ে খুশি সমাজের নানা বয়সী অসহায় হতদরিদ্র পরিবারের মানুষ।

এ ঈদ বাজারে কেনাকাটা করতে এসে সুমন ইসলাম নামে এক প্রতিবন্ধী যুবক বলেন, এখান থেকে শার্ট, জুতা এবং পরিবারের জন্য ঈদের বাজার নিয়েছি। এই শার্ট পরেই ঈদের দিন নামাজে যাব।

চেয়ারম্যান ফখরুল আলম সমর কালবেলাকে বলেন, অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। যতদিন বেঁচে থাকব, সাধারণ মানুষের সুখ দুঃখ কষ্টগুলোকে ভাগাভাগি করে একসঙ্গে বেঁচে থাকতে চাই। সমাজের বিত্তবানদের অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে পাশে থাকার আহ্বান জানাই।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি, বাকিরা কে কত?

১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

বরিশালে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এসএসসির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে কি না, জানাল শিক্ষা বোর্ড

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

এবার ইরানের বুশেহরে মার্কিন হামলা

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮২

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

সেই অসহায় বৃদ্ধা পেলেন জমিসহ নতুন বাড়ি, অনন্য মানবিক দৃষ্টান্ত

১০

ইরানে হামলা তীব্র করতে ইসরায়েলে পাঠানো হচ্ছে কয়েক ডজন রিফুয়েলিং বিমান

১১

ভিয়েতনামে আকস্মিক বন্যায় নিহত ৪

১২

বিশ্বকাপে তৃতীয় হবে কারা, জানাল অপ্টার সুপার কম্পিউটার

১৩

মাদক বিক্রি নিয়ে বিরোধেই জোড়া খুন

১৪

এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শো-কজ

১৫

বিডা, বেজা ও পিপিপিএকে একীভূত করে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’  

১৬

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ

১৭

অনশনে অসুস্থ সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করল দিল্লি পুলিশ

১৮

জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী / অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১৯

চট্টগ্রামে এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

২০
X