রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৮:৫৯ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা গামী গরুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া জেলার ধুনুট উপজেলার শ্যামগাতি এলাকার জহির রায়হানের মেয়ে কলেজপড়ুয়া শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোশ্যাল ইসলামী ব্যাংকসংলগ্ন এলাকায় দুই নারীসহ তিনজনকে নিয়ে একটি মোটরসাইকেল রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী খাদিজা বেগম ও ফাতেমা খাতুন জিম মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তরের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X