চাঁদপুর প্রতিনিধি:
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৩:০৯ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই 

হাসপাতালে মো. আবদুল ছাত্তার রাঢ়ীকে দেখতে স্থানীয় নেতারা। ছবি : কালবেলা
হাসপাতালে মো. আবদুল ছাত্তার রাঢ়ীকে দেখতে স্থানীয় নেতারা। ছবি : কালবেলা

চাঁদপুর সদরের হানারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আবদুল ছাত্তার রাঢ়ীকে কুপিয়ে পৌনে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে চাঁদপুর সদর মডেল থানায়।

বুধবার (১০ এপ্রিল) বিকালে মধ্য গোবিন্দিয়ার রাস্তার সামনে এই ঘটনা ঘটে।

এ নিয়ে থানায় লিখিত অভিযোগে স্থানীয় বিল্লাল ছৈয়াল (২৭), আলী আকবর ছৈয়াল (৪০),ইউসুফ ছৈয়াল (৩৫),রহমান ছৈয়াল (৫৮) ও জাহাঙ্গীর শেখ (৩৮) এর নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর জখম হয়ে সদর হাসপাতালে ভর্তি থাকায় প্রবীণ এই আওয়ামী লীগ নেতা মো. আবদুল ছাত্তার রাঢ়ীকে দ্রুত দেখতে গিয়ে তাঁর শারিরীক খোঁজ খবর নেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

চিকিৎসাধীন ছাত্তার রাঢ়ী বলেন, মাদক বেচাবিক্রির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে এলাকায় আধিপত্য দেখাতেই আমার ওপর এরা এই নেক্কারজনক অতর্কিত হামলা চালিয়েছে। আমার চোখে ও নাকে মুখে ঘুষি মেরে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

অভিযোগ প্রসঙ্গে ইউসুফ ছৈয়াল বলেন, আমরা শুধু তাদের আক্রমণ প্রতিহত করেছি। বরং ছাত্তার রাঢ়ীর ছেলে মামুন ও সাদ্দাম মাদক সেবন করে এবং ব্যবসাও জড়িত। এগুলো নিয়ে প্রতিবাদ করায় ওনারা আমাদের বাড়ীর নারী পুরুষের ওপর দলবল নিয়ে হামলা চালিয়েছে। আর ওনাদের টাকা ছিনতাইয়ের কোন প্রশ্নই উঠেনা জানিয়ে তিনি সবার পক্ষে প্রতিপক্ষের সকল অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই সেলিম উল্লাহ বলেন, আমি হাসপাতালে গিয়ে চেয়ারম্যানকে দেখে এসেছি। তার দেয়া অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X