মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

পদ্মা সেতুতে দুর্ঘটনার ঘটনাস্থল। ছবি : কালবেলা
পদ্মা সেতুতে দুর্ঘটনার ঘটনাস্থল। ছবি : কালবেলা

পদ্মা সেতুতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক মাইক্রোবাসচালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক ও তার স্ত্রীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রেখেছে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১১ ও ১২ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুন্সীগঞ্জ সদরের সিপাহিপাড়া এলাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস গোপালগঞ্জের কাশিয়ানীতে যাওয়ার পথে পদ্মা সেতুতে হঠাৎই বিকট শব্দে মাইক্রোবাসটির পেছনের চাকার বিস্ফোরণ ঘটে।

পরে মাইক্রোবাসচালক গাড়ি থেকে নেমে চাকা মেরামতের চেষ্টা চালায়, এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক মোহাম্মদ তৈয়ব আলী (৩৪) মারা যায়।

পরে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত মোটরসাইকেলচালক আজমীর হোসেন (২৮) ও তার স্ত্রী শ্রাবণী ইসলামসহ (২৭) দুজনকে থানা হেফাজত নিয়ে যায় পুলিশ ও সেতু নিরাপত্তার দায়িত্বে থাকা নিয়োজিত কর্মীরা।

নিহত তৈয়ব আলী গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগিয়া এলাকার মো. বেলায়েত শেখের ছেলে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এ এস এম জিয়াউল হায়দার জানান, এ ঘটনায় মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। এ ছাড়া নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মূলত মোটরসাইকেল দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও উদ্ভূত পরিস্থিতি সিসি ক্যামরোর ফুটেজ দেখে পর্যবেক্ষণ করেছে সেতু কর্তৃপক্ষ।

এদিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল ম্যানেজার আহামেদ হক জানান, দুর্ঘটনার পরে সেতুর ওপরে ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ নিহতের মরদেহ উদ্ধার করে সরিয়ে নিয়েছে পুলিশ। এ ঘটনায় সেতুতে যানবাহন চলাচলে কোনো বিঘ্নতা ঘটেনি, বর্তমানে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্ঘটনা কারণ খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১২

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৪

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৫

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৬

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৭

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৮

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৯

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

২০
X