মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নড়াইলে দুই মোটরসাইকেল সংঘর্ষে আহতরা হাসপাতালে। ছবি : কালবেলা
নড়াইলে দুই মোটরসাইকেল সংঘর্ষে আহতরা হাসপাতালে। ছবি : কালবেলা

নড়াইলে দুটি মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার মূলদাইড় ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তপু ঘোষ মূলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে। আহতদের মধ্যে সঞ্জয় ঘোষ একই গ্রামের সমীর ঘোষের ছেলে। অন্য দুইজন হলেন- পার্শ্ববর্তী যশোরের অভয়নগর থানার শংকরপাশা গ্রামের মাহবুব আলমের ছেলে আয়াদ ও তালতলা গ্রামের তানভির জিহাদ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় গ্রামের বাড়ি মূলদাইড় থেকে প্রতিবেশী সঞ্জয় ঘোষের সঙ্গে নড়াইলে আসছিল তপু ঘোষ। এ সময় তারা বাড়ি থেকে একটু সামনে নড়াইল-যশোর মহাসড়কে উঠলে কালনা থেকে নড়াইলের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তপু মারা যায়। গুরুতর আহত হন মোটরসাইকেলের আরও তিন আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে।

সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X