বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

জামালপুরে ট্রাকচাপায় আইনজীবী নিহত 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় গোলাম মোস্তফা আজাদ (৬০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের মালিবাগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা আজাদ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের মৃত সোনা মিয়া চেয়ারম্যানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের ব্যক্তিগত কাজ শেষ করে শহরের উত্তর বাজার এলাকার নিজ বাসবভনে ফিরছিলেন আইনজীবী আজাদ। এ সময় তিনি মালিবাগ মোড় এলাকা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক গোলাপ মিয়াকে বকশীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করেছেন।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, ট্রাকের চাপায় আইনজীবী নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X