বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিয়ে পিটিয়ে হত্যা

নিহত শাহনাজ আক্তার মীম। ছবি : কালবেলা
নিহত শাহনাজ আক্তার মীম। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বারে অক্সিজেন সিলিন্ডার দিয়ে পিটিয়ে একটি বেসরকারি হাসপাতালের আয়াকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে পৌরসভার মা-মনি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহনাজ আক্তার মীম (৪৫)। তিনি পৌরসভার ভোষনা গ্রামের নেহাল কাজী বাড়ির মৃত মো. সেকান্দার আলীর মেয়ে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের মালিক মো. তাজুল ইসলাম সরকার ও কর্মচারী মো. হোসেন মিয়াকে আটক করেছে।

শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ভোষনা গ্রামের লোকজন একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানায় আসেন।

পুলিশ ও হাসপাতালের সূত্রে জানা গেছে, নিহত শাহনাজের মা বাবা, ভাইবোন কেউ নেই। তিনি বিয়েও করেননি। এ জন্য রাতে তিনি হাসপাতালের দ্বিতীয় তলার একটি রুমে থাকতেন। রাত আনুমানিক ৩টার দিকে দুর্বত্তরা তাকে হাসপাতালের সিলিন্ডার দিয়ে পিটিয়ে হত্যা করে লাশ ফ্লোরে ফেলে যায়। পাশেই রক্তমাখা সিলিন্ডার পড়ে ছিল। শাহনাজের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে হাসপাতালের নিচে মা মনি ফার্মেসীর মালিক মো. বাবুল মিয়ার সঙ্গে তার কিছু আর্থিক লেনদেন ছিল।

৮নং ওয়ার্ডের কমিশনার মো. মুজিবুর রহমান বলেন, নিহত শাহনাজ সম্পর্কে আমার জেঠাত বোন। তিনি কারও সঙ্গে কোনোদিন ঝগড়া-বিবাদ করেনি। তাকে কে বা কারা মেরেছে জানি না। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মা-মনি জেনারেল হাসপাতালের মালিক মো. তাজুল ইসলাম সরকার বলেন, শাহনাজ অত্যান্ত সহজ সরল প্রকৃতির মানুষ। তার মামাদের সঙ্গে জমি বিক্রির টাকা নিয়ে মনোমালিন্য হয়েছে জানতে পেরেছি। তবে কারা তাকে মেরে ফেলে গেল বুঝতে পারছি না।

হাসপাতালে সিসি ক্যামেরা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগে ছিল এখন সব নষ্ট হয়ে গেছে।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত শাহনাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের মালিক ও এক কর্মচারীকে আটক করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

১০

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

১১

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

১২

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

১৩

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

১৪

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১৫

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১৬

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১৭

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৮

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৯

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

২০
X