বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৪

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বগুড়ায় পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন আহত হন। ককটেলের আঘাতে তাদের দুজনেরই পা ও মুখে জখম হয়। ঘটনার পর দিন শুক্রবার উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নামে থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাজু হোসেন, রিকি রহমান রুকু, দুলাল হোসেন মণ্ডল এবং কবির আকন্দ। চারজনের মধ্যে কবির আকন্দ এজাহারভুক্ত এবং অন্য তিনজন সন্দেহভাজন আসামি।

আহত কনস্টেবল মাহবুব হোসেন জানান, শহরের সুলতানগঞ্জ পাড়ার (ঘোনপাড়া) একজন নারী জাতীয় পরিষেবা ৯৯৯-এ ফোন করে জানান তাকে আটকে রেখে মারধর করা হচ্ছে। এ খবর পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করতে গেলে ওই যুবকের সঙ্গে থাকা আরও দুই যুবক পুলিশের ওপর পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে তিনি ও এএসআই রশিদ আহত হন। পরে তাদের দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি জানান, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে সাজু হোসেন বগুড়া শহর যুবদলের ২নং ওয়ার্ডের সদস্য সচিব এবং অন্যরা যুবদল কর্মী। সাজুসহ তিনজনের নাম এজাহারে নেই, তারপরও পুলিশ সন্দেহভাজন হিসেবে তাদের এই মামলায় গ্রেপ্তার করেছে।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X