মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ

মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রোমান খান। ছবি : সংগৃহীত
মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রোমান খান। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে রোমান খান নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর শ্বশুর থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত রোমান খান মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক, বহুরিয়া গ্রামের আওলাদ খানের ছেলে। ওই নারী একই ইউনিয়নের বুধীরপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী। তার ১৯ মাসের একটি পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে। মাকে ছাড়া শিশুপুত্রটি অসুস্থ হয়ে পড়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, ৮-৯ বছর আগে সখীপুর উপজেলার ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী সিঙ্গাপুর চলে যান। দুই বছর পর পর স্বামী বাড়ি আসেন। তাদের ১৯ মাস বয়সের একটি পুত্রসন্তান রয়েছে। এরই মধ্যে তরুণীর সঙ্গে বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রোমান খানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মাঝে গত মার্চে ছুটিতে বাড়ি আসেন স্বামী এবং দ্বিতীয় রোজায় সিঙ্গাপুর চলে যান।

অভিযোগে বলা হয়, শনিবার (১৩ এপ্রিল) সকালে তরুণী তার ১৯ মাসের শিশুপুত্র রেখে ছাত্রলীগ নেতা রোমান খানের হাত ধরে পালিয়ে যান। এ সময় তিনি তার বাবা ও স্বামীর দেওয়া ৮-৯ ভরি ওজনের স্বর্ণালংকার এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে এক লাখ ১৫ হাজার টাকা ধার নিয়ে যান। এ ঘটনার পর তার শ্বশুর মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী শ্বশুর জানান, সংসারে সচ্ছলতা আনতে তার ছেলে সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটাচ্ছেন। গত মাসেও ছেলে বাড়ি এসেছিল। ছেলের দেওয়া টাকা, স্বর্ণালংকার এবং আত্মীয়দের কাছ থেকেও টাকা ধার নিয়ে পালিয়ে গেছে ছেলের স্ত্রী। ১৯ মাসের শিশু নাতিকে নিয়ে বিপাকে পড়েছেন। সে অসুস্থ হয়ে পড়েছে।

অভিযুক্ত রোমানের বাবা আওলাদ খান বলেন, ছেলেকে পাওয়া যাচ্ছে না। শুনেছি কী ঘটনা যেন ঘটিয়েছে। তিনি ব্যস্ত আছেন বলেই লাইন কেটে দেন।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১০

হান্নান মাসউদের পথসভায় হামলা

১১

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৩

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৪

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

১৫

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

১৬

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

১৮

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

১৯

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

২০
X