পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাঙালিত্বের চেতনায় সব অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে : অর্থ প্রতিমন্ত্রী

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আম্রকাননে সম্মিলিত বর্ষবরণ অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ড. ওয়াসিকা আয়েশা খান। ছবি : কালবেলা
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আম্রকাননে সম্মিলিত বর্ষবরণ অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ড. ওয়াসিকা আয়েশা খান। ছবি : কালবেলা

অর্থ প্রতিমন্ত্রী ড. ওয়াসিকা আয়েশা খান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের চিরায়ত ঐতিহ্য। বিদেশি সাংস্কৃতিক আগ্রাসনমুক্ত থেকে বাঙালিত্বের চেতনায় সব অপশক্তিকে রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে নববর্ষে শপথ নিতে হবে।

রোববার (১৪ এপ্রিল) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আম্রকাননে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা অব্যাহত রাখতে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। উদযাপন পরিষদের চেয়ারম্যান সরওয়ার কামাল রাজিবের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সচিব প্রণব দাশ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পৌর মেয়র আলহাজ আইয়ুব বাবুল, ইউএনও আলাউদ্দিন ভূঞা জনী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. নাছির, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান একেএম আবদুল মতিন চৌধুরী, ম সাইফুল ইসলাম, আলমগীর আলম, এমএনএ নাছির, বিশ্বজিৎ দাশ।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী ও পহেলী দে। এতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলীখেলা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, পটিয়ায় এবার তিন দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

নিয়োগ দেবে ভিভো

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

১০

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

১১

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১২

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

১৩

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

১৪

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

১৫

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

১৬

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১৭

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১৮

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১৯

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

২০
X