বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় তেলের গোডাউনে ভয়াবহ আগুন

বগুড়ার মোকামতলায় তেলের গোডাউনে আগুন। ছবি : কালবেলা
বগুড়ার মোকামতলায় তেলের গোডাউনে আগুন। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় আগুনে একটি তেলের গোডাউন পুড়ে গেছে। এ সময় ওই তেলের দোকানের সঙ্গে থাকা খামারেও আগুন লাগে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মোকামতলার পাকুরতলা রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মেসার্স উত্তরা ট্রেডার্স নামে তেলের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেসার্স উত্তরা ট্রেডার্সের মালিক আব্দুর গফুর। দোকানের পেছনেই তার তেল ও গ্যাসের গোডাউন, খামার ও বাসভবন রয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, গোডাউনে একটি তেলের লরি থেকে তেল নামানোর সময় আগুনের সূত্রপাত। সেখানে তেল ও গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে আগুন ভয়াবহ আকার ধারণ করায় বগুড়া সদর, সোনাতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন থেকে টিম সহায়তার জন্য এগিয়ে আসে। মোট ছয়টি ইউনিটের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। তবে ততক্ষণে খামারের গরু, তেলের লরি ও গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

গোডাউনের মালিক আব্দুল গফুর জানান, গোডাউনে ৮০ থেকে ৯০ ব্যারেল তেল রাখা ছিল। আগুনে সব পুড়ে গেছে। খামারের গরুও মারা গেছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, আমরা ছয়টি ইউনিট এখানে কাজ করেছি। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি জানা যাবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X