উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

১০৭ বছরের বৃদ্ধার পাশে দাঁড়ালেন মামুন বিশ্বাস

১০৭ বছরের বৃদ্ধা ডালিম খাতুনের পাশে মামুন বিশ্বাস। ছবি : কালবেলা
১০৭ বছরের বৃদ্ধা ডালিম খাতুনের পাশে মামুন বিশ্বাস। ছবি : কালবেলা

বয়সের ভারে পিঠ বাঁকা হয়ে গেছে। ঠিকমতো চলাফেরা ও কাজ করতে পারেন না। বয়সের ভারে নুয়ে পড়েও রান্না করে খান। না করলে তার খাওয়া হয় না। সকল কাজ নিজেরই করতে হয়। জীবনের শেষ সময়ে এসেও জীবনযুদ্ধ থামেনি তার।

৪০ বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। ২ ছেলে ও ৪ মেয়ে ছেড়ে চলে গেছে তাকে। কেউ খবর রাখে না বৃদ্ধা মায়ের। এমনকি ঈদুল ফিতরের দিনেও কোনো খোঁজ নেয়নি সন্তানরা। একা একা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চকনিহাল গ্রামে মৃত জসিম উদ্দিনের স্ত্রী ১০৭ বছর বয়সী ডালিম খাতুন।

ডালিম খাতুনের দুর্দশার কথা শুনে তার পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। বুধবার (১৭ এপ্রিল) ডালিম খাতুনের হাতে সহযোগিতার অর্থ তুলে দেন তিনি।

জানা গেছে, সমাজকর্মী মামুন বিশ্বাস বৃদ্ধার দুর্দশার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে প্রায় ৬০ হাজার টাকা সংগ্রহ করেন। পরে বৃদ্ধা ডালিম খাতুনের হাতে নগদ ৪০ হাজার টাকা ও পরনের কাপড়, বিছানা চাদর, জায়নামাজ, মাছ, গোশত, চার্জার ফ্যান, জুতা, চালের বস্তা, সবজি, তেল ও বিভিন্ন ধরনের ফল তুলে দেন।

বৃদ্ধা ডালিম খাতুন কালবেলাকে বলেন, সন্তানরা আমার কোনো খোঁজ নেয় না। এমনকি ঈদ গেল তাও খোঁজ নেয়নি। নিজে রান্না করি আর প্রতিবেশীরা মাঝেমধ্যে খাবার দেয়। গত মাসে আমার বয়স্ক ভাতার ৩ হাজার টাকা পেয়েছিলাম। ছেলে খবর পেয়ে ঢাকা থেকে এসে টাকা নিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১০

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১১

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১২

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১৩

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১৪

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১৫

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১৮

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৯

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

২০
X