শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৪:৫৭ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৫:০২ এএম
অনলাইন সংস্করণ
বরিশাল সিটি নির্বাচন

ভোট দিতে কোরআন ছুঁয়ে শপথ করাচ্ছেন হাতপাখার কর্মীরা!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোট দিতে কোরআন শরীফে শপথ করাচ্ছেন হাতপাখার কর্মীরা। শুক্রবার (৯ জুন) রাতের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ ব্যাপারে হাতপাখার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ভিডিওটি ষড়যন্ত্রমূলকভাবে ছড়ানো হয়েছে। যারা ভিডিওটি ফেসবুকে ছড়িয়েছে তারাই ঘটনাটি ঘটিয়েছে।

ওই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে, হাতপাখা প্রতীকে ভোট চাওয়া হচ্ছে। আর এ ভোট পেতে কোরআন শরীফে হাত রেখে শপথ করানো হচ্ছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে কয়েকজন নারী কোরআন শরীফ হাতে নিয়ে এক বাসার সামনে গিয়ে হাতপাখায় ভোট চাচ্ছেন। একপর্যায়ে ওই বাসার লোকজনকে কোরআন শরীফে হাত রেখে ওয়াদা করতে বলেন হাতপাখার মহিলা প্রচারকর্মীরা। এই ঘটনার ভিডিও করার সময় উত্তেজিত হয়ে ওঠেন হাতপাখার প্রচারকর্মীরা।

বরিশাল সিটি নির্বাচনে প্রচার প্রচারণার শুরুর দিক থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি ও ধর্ম অবমাননার অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা।

কোরআন শরীফে হাত রেখে ওয়াদা করিয়ে ভোট চাওয়ার বিষয়টিকে ধর্ম অবমাননা হিসেবে দেখছেন সচেতন সমাজ।

বরিশাল সিটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লড়ছেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস লাঙ্গল, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম হাতপাখা এবং জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু লড়ছেন গোলাপ প্রতীকে। এ ছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে আলী হোসেন হরিণ মার্কা, কামরুল আহসান রুপন টেবিল ঘড়ি ও আসাদুজ্জামান হাতি প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশাল নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোট হবে আগামী ১২ জুন। নগরীতে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৪ কেন্দ্রের মধ্যে ১০৬ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ বাহিনীর ১৪ জন এবং ১০ জন আনসারসহ মোট ২০ জন দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আরও সর্বোচ্চ চারজন পুলিশ সদস্য দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X