নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যখন কলেজের ভিপি ছিলাম তখন অনেক পাওয়ারফুল ছিলাম : শামীম ওসমান

নিতাইগঞ্জে অলাভজনক প্রতিষ্ঠান ‘ভালো'র অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শামীম ওসমান। ছবি : কালবেলা
নিতাইগঞ্জে অলাভজনক প্রতিষ্ঠান ‘ভালো'র অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শামীম ওসমান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি যখন তোলারাম কলেজের ভিপি ছিলাম তখন প্রচুর পাওয়ারফুল ছিলাম। এখনকার দশটা এমপির চেয়েও পাওয়ার বেশি ছিল সে সময়। তবুও নয়শ টাকার জন্য ফরম পূরণ করতে পারিনি। আমার বড় ভাই একজনের বাড়িতে গিয়েছিলেন নয়শ টাকার জন্য, নাম বলছি না৷ তারা সেদিন বলেছিল বন্ধক রাখার মতো কিছু কী আছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অলাভজনক প্রতিষ্ঠান ‘ভালো'র অফিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন।

শামীম ওসমান বলেন, তখন জীবন কানাই চক্রবর্তী স্যার আমার ফরম পূরণ করে দিয়েছিলেন। আমার সইয়ে হাজারও ছেলের ফরম পূরণ হয়েছে, কিন্তু আমি আমারটা করিনি। এটাই ছিল নৈতিকতা। এখনো এই নৈতিকতা নিয়ে রাজনীতি করতে চাই। এখন চারদিকে এত খাই খাই, মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে।

তিনি বলেন, টাকার অভাবে চিকিৎসা না হওয়ার কষ্ট আমি ভোগ করেছি। ২০০১ সালের পর আমেরিকা ছিলাম যখন তখন আমি আমার মেয়ের জন্য এন্টিবায়োটিক কিনতে পারিনি। আমাদের দিন অনেক কঠিনভাবে গেছে। আমাদের বড় বড় নেতা ও আত্মীয় ছিল। তারা এগিয়ে আসেননি।

তিনি আরও বলেন, পৃথিবীতে চারদিকে যুদ্ধ। বড় দেশগুলো যদি বলে আগামী দুই বছর আমরা কোনো অস্ত্র বানাব না। যদি তিন বছরের জন্য ওরা বলত আমরা অস্ত্র তৈরি করব না তাহলে পৃথিবীর একটা মানুষকেও না খেয়ে থাকতে হবে না। আশা করি, পৃথিবীর বড় বড় নেতাদের এই সেন্সটা হবে। পৃথিবীর মানুষগুলো ভালো থাকবে।

শামীম ওসমান বলেন, আমাদের ছোট্ট এই দেশে সতেরো কোটি মানুষ না হয়ে যদি কম হতো তাহলে আমরা ঘরে বসে খেতে পারতাম। তবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জনসংখ্যা বেশি সেটাই আমাদের জন্য এখন শক্তিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি, আমরা যাদের দান করছি মনে হয় বিশাল ভালো কাজ করেছি। এটা ভালো কাজ ঠিকই; তবে তারচেয়ে বড় হলো যে সুযোগ দিচ্ছে। তৃষ্ণার্তকে পানি পান করালেন, যে তৃষ্ণার্ত আপনার পানি পান করল সেটা বড় বিষয়। সে যে দোয়া করবে সেটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। দান করে দোয়া চাইতে হয় না। যাকে দান করবেন সে যখন ভাববে তার উপকার হয়েছে তখন এটার গুরুত্ব বেশি।

তিনি আরও বলেন, এই পৃথিবী আপনাকে কিছু দেবে না৷ দরকার আপনার শেষ ঠিকানায়। সত্য হলো আমাদের যেতে হবে। আমি এটা মানি। তাই প্রতি রাতে তওবা ও নামাজ পড়ে ঘুমাই। কারণ কালকে আমি বাঁচব কি না জানি না। আমরা প্রত্যাশা নামে একটি সংগঠন করেছি। গরমের জন্য এটা আটকে আছে। তবে গরম কমলেই আমরা প্রতিটি এলাকায় এই কার্যক্রম শুরু করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার ৩৫ কেজির কাতল সাড়ে ৭৩ হাজার টাকায় বিক্রি

মাদক কারবারে বাধা দেওয়ায় প্রতিবেশীকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দুজনের মৃত্যু

আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন ব্রাজিলের কোচ

চাঁদাবাজি নয়, পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু, দাবি স্ত্রীর

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলের পরিচয় প্রকাশ  

ভোজিনহাকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

কুষ্টিয়ায় শাওন ও মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভাড়া বাসায় যুবককে গলা কেটে হত্যা

যে কারণে ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি

১০

সৌদি আরবে জমি কেনার সুযোগ

১১

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

১২

ফুলবাড়ীর সাঁওতালপল্লিতে নরওয়ের রাষ্ট্রদূত

১৩

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

১৪

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম যশোরের বাচ্চু রহমান

১৫

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

১৬

অ্যাটর্নি জেনারেলকে হুমকি, ৪ ডেপুটিকে শোকজ

১৭

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১৮

কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে কমোডিটি এক্সচেঞ্জ

১৯

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

২০
X