ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

শ্রমিক সংকটে বোরো চাষিরা

শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না ধান। ছবি : কালবেলা
শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না ধান। ছবি : কালবেলা

বোরোর বীজতলা তৈরি থেকে জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যা শেষে এবার সময় এসেছে সোনালি ধান ঘরে তোলার। তবে দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দেখা দিয়েছে ধান কাটা শ্রমিক সংকট। এতে সময়মতো ধান ঘরে তুলতে না পারলে লোকসান গুনতে হবে চাষিদের।। ফলে শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ মৌসুমে উপজেলায় ৮ হাজার ৫৭১ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে। এরই মধ্যে কৃষকরা ধান ঘরে তুলতে শুরু করেছে। আগামী সপ্তাহে পুরোদমে শুরু হবে ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকলে সপ্তাহ দু-একের মধ্যেই ধান কাটা শেষ হবে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বোরো মাঠ ঘুরে দেখা গেছে, কাঁচাপাকা ধানে ভরে আছে মাঠ। কোথাও কোথাও কৃষকরা ধান কাটতে ও ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। তবে তীব্র গরম পড়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। কোনো শ্রমিক পুরো সপ্তাহ কাজ করছে না। এতে পাকাধান ঘরে তুলতে পারছেন না অনেক কৃষক। চড়া দামেও পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে সঠিক সময়ে জমি থেকে ধান সংগ্রহ করতে না পারলে লোকসানের ঝুঁকি রয়েছে বলে জানান কৃষকরা।

উপজেলার মালাপাড়া ইউনিয়নের চণ্ডিপুর এলাকার কৃষক আক্তার হোসেন বলেন, অন্যান্য বছর ইরিধান কাটার সময় দেশের বিভিন্ন জেলা থেকে আসা অনেক চৌড়া (শ্রমিক) পাওয়া যেত। এ বছর তীব্র গরম পড়ার কারণে বাইরে থেকে আসা শ্রমিক সংখ্যা কম। এদিকে আমরা পাকাধান সময়মতো জমি থেকে সংগ্রহ করতে না পারলে আর এরই মধ্যে ঝড়বৃষ্টি শুরু হলে আমাদের লোকসান হয়ে যাবে।

শিদলাই ইউনিয়নের মধ্য শিদলাই এলাকার কৃষক কামরুল ইসলাম বলেন, আমার ১৯ শতক জমির পাকাধান ঘরে তুলতে পারছি না। প্রচণ্ড গরমের কারণে ৮০০-৯০০ টাকা মজুরি দিয়েও চাহিদা অনুযায়ী শ্রমিক পাওয়া যাচ্ছে না। আজকে সকালেও জেলার ক্যান্টনমেন্ট এলাকায় গিয়ে শ্রমিক খুঁজে আসছি, চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না।

চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকার কৃষক মো. রুবেল বলেন, মাঠে ধান পাকতে শুরু করেছে। কিন্তু ধান কাটা ও মাড়াই ঝাড়াইয়ের জন্য প্রয়োজনমতো শ্রমিক পাওয়া যাচ্ছে না। তীব্র গরমের কারণে অনেকেই কাজে আসতে চাইছে না। সময়মতো ধান না কাটতে পারলে আমরা লোকসানের মুখে পড়ব।

দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকার কৃষক বাহারুল ইসলাম বলেন, এত তীব্র গরম পড়ছে যে রোদে গেলেই শরীর জ্বলে। এমন বৈরী আবহাওয়ায় ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকে মাঠের ধানও পেকে গেছে। সময়মতো ধান বাড়ি তুলতে না পারলে লোকসান হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, এ উপজেলায় এ বছর ৮ হাজার ৫৭১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ বোরো ধান কাটা হয়েছে। দীর্ঘ পরিসরে এখনো ধান কাটা শুরু হয়নি। আমাদের উপজেলার কম্বাইন হারভেস্টারগুলোও রেডি আছে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে ধান কাটা শুরু হবে। চলমান তাপপ্রবাহের ফলে শ্রমিকরা অনিয়মিত হয়ে পড়লেও শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X