খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৮

আটককৃত জুয়াড়ি। ছবি : কালবেলা
আটককৃত জুয়াড়ি। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামায় জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (২৭ এপ্রিল) দুপুরে খানসামা থানায় একটি মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন- পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার ওয়াহেদ শেখের ছেলে মো. মাজেদুল ইসলাম মানিক (৩৮), হারোয়া মিশনপাড়া এলাকার মৃত আফেজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম ওরফে মাশান (৬০), সৈয়দপুর উপজেলার মৃত নশেতুল্লাহ ওরফে নমেতুল্ল্যাহ সরকারের ছেলে ফজলুল হক (৫১), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা এলাকার মৃত ফরমান আলীর ছেলে মোকলেছুর রহমান (৫৫), খানসামা উপজেলার টংগুয়া এলাকার ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে সুধীর চন্দ্র রায় (৪২), একই এলাকার অতুল চন্দ্র রায়ের ছেলে নারায়ণ রায় (২৫), বাবুল চন্দ্র রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (২০) এবং অনিমেষ রায়ের ছেলে অর্জুন কুমার রায় (২০)।

পুলিশ জানায়, শুক্রবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নে মাগুরমাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের উত্তর দিকে জহির সরকারের কাঁটা ভুট্টা ক্ষেতে অভিযান চালায় পুলিশ। এ সময় টাকার বিনিময়ে ডাবু নামক জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে।

খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ামুক্ত গড়তে আমরা সর্বদা সজাগ আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১০

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

১১

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

১২

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

১৩

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

১৪

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

১৫

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

১৬

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১৭

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১৯

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

২০
X