লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রমজান বাহিনীর হাতে জিম্মি তিস্তা চরের মানুষ

ইউপি সদস্য রমজান আলীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি : কালবেলা
ইউপি সদস্য রমজান আলীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা তিস্তা চর এলাকায় গড়ে ওঠা রমজান বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে তিস্তা চরের মানুষ। তাদের অত্যাচারে অতিষ্ঠ চরের বাসিন্দারা।

অভিযোগ উঠেছে, উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহির তাহু রমজান বাহিনীকে মদদ দিচ্ছেন। এ বাহিনীকে নিয়ন্ত্রণ করছেন একই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী। সম্প্রতি এ বাহিনীর সদস্যরা ওই ইউনিয়নের এক যুবলীগ কর্মীর পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় আবারও আলোচনায় চলে আসে।

জানা গেছে, কাকিনা ইউনিয়নের আয়নাল হক নামে এক যুবলীগ কর্মীর পায়ের রগ কাটার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি রমজান আলীকে গ্রেপ্তার ও তার ইউপি সদস্য পদ থেকে বহিষ্কারের দাবিতে সোমবার (২২ এপ্রিল) মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধন থেকে এলাকাবাসী জানান, ইউপি সদস্য রমজান আলী প্রভাব খাটিয়ে সরকারি ঘর টাকার বিনিময়ে ভূমিহীন মানুষের নিকট বিক্রি করে আসছে। গত ১৫ এপ্রিল ঘর না পাওয়া একজনের টাকা ফেরত চাওয়ায় রমজান বাহিনী ক্ষিপ্ত হয়ে যুবলীগ কর্মী আয়নাল হকের ওপর হামলা করে তাকে হাতুরি দিয়ে পিটিয়ে ও বল্লম দিয়ে খুঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পার হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

তারা বলেন, রমজান আলী ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিস্তা চর এলাকায় তিনি গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী। যা এলাকায় রমজান বাহিনী নামে পরিচিত। এই রমজান বাহিনী চরের জমিদখলসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। সম্প্রতি ইউপি সদস্য রমজান আলী এক ভুক্তভোগী পরিবারকে ভয় দেখিয়ে একটি ধর্ষণ মামলার ঘটনা ধামাচাপা দিয়েছে।

তারা আরও বলেন, এই বাহিনীর সাহায্যে সে রাতের আঁধারে গরিব অসহায় মানুষের ভোগদখলে থাকা খাস জমি দখল করে আসছে। সপ্তাহখানেক আগেও এক অসহায় গরিব মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ভিটা ছাড়া করে ভোর রাতে সে জমি দখলে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

বড় সুখবর পেল আর্জেন্টিনা

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১০

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১১

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১২

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

১৩

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১৪

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১৬

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৭

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৮

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

২০
X