বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার

বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি লিমন সিকদার গ্রেপ্তার। ছবি : কালবেলা
বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি লিমন সিকদার গ্রেপ্তার। ছবি : কালবেলা

বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি লিমন সিকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ধুনট উপজেলার নাংলু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা।

লিমন সিকদার (৩০) সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর উত্তরপাড়া এলাকার শাহাদুল সাকিদারের ছেলে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক নারীর সঙ্গে মোবাইল ফোনে লিমনের পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২১ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে সারিয়াকান্দির কুতুবপুর বাজারে ডেকে নেয় লিমন। পরে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ফসলের জমিতে জোরপূর্বক নিয়ে যায়। এ সময় লিমনের সঙ্গে আরও তিন-চারজন যোগ দেয়। একপর্যায়ে সেখানে তারা ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

তিনি জানান, এ ঘটনার পরের দিন ওই নারী সারিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে পুলিশের পাশাপাশি র‌্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে।

তিনি আরও জানান, লিমন গ্রেপ্তার এড়াতে ও মামলার থেকে মুক্তি পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে আত্মগোপনে ছিল। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। লিমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X