রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ১০:৩৫ এএম
আপডেট : ০২ মে ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে নামল স্বস্তির বৃষ্টি

রাঙামাটিতে অঝোরে নাম বৃষ্টি। ছবি : কালবেলা
রাঙামাটিতে অঝোরে নাম বৃষ্টি। ছবি : কালবেলা

সারাদেশের মতো রাঙামাটিতে কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর একপশলা বৃষ্টি রাঙামাটিবাসীর মনে আনল প্রশান্তি। স্বস্তির বৃষ্টিতে খুশি রাঙামাটির মানুষ।

বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টার দিকে শুরু হয়ে অন্তত ১৫ মিনিট ঝরে বৃষ্টি। সকাল থেকে আকাশ ছিল মেঘলা। পরে ছোট ছোট বজ্রপাত শুরু হয়। তার কিছুক্ষণ পর রাঙামাটি শহর ছাড়াও রাজস্থলী, কাপ্তাই, বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল উপজেলায় বেশি বৃষ্টি শুরু হয়।

এর আগে রাঙামাটিতে ৩৮ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি তাপমাত্রা ছিল প্রতিদিন। যা জনজীবনে বিপর্যস্ত করে তোলে। তীব্র গরমে বিভিন্ন উপজেলায় ঝড়ে যেতে শুরু করে আম ও লিচুর গুটি।

স্বস্তির বৃষ্টিতে ঘুরতে বের হওয়া মো. রফিক কালবেলাকে বলেন, তীব্র গরমের পর বৃষ্টি শুরু হয়েছে। যার কারণে বৃষ্টি উপভোগ করতে বের হয়েছি। বৃষ্টি হওয়ায় বেশ ভালো লাগছে। আমার সবজিক্ষেত রয়েছে। সেগুলো রক্ষা পাবে।

এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দেশের বিভিন্ন অঞ্চলে যখন তীব্র তাপপ্রবাহ তখন সিলেটে স্বস্তির বৃষ্টি নামে। সকাল থেকেই মৃদু বাতাস বইতে থাকে। সন্ধ্যার পর পরই শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া।

সারা দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে এনে দিয়েছিল স্বস্তি। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ ফিরে পায় শান্তি।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

১০

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১২

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৬

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৭

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৮

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৯

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

২০
X