পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ১২:৩২ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বজ্রপাতে ২ লবণ চাষির মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কক্সবাজারের পেকুয়ার লবণ মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই লবণ চাষি নিহত হয়েছেন। তারা হলেন মোহাম্মদ দিদার (২৬) ও আরফাত হোছাইন (১২)।

বৃহস্পতিবার (২ মে) ভোরে মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকা ও রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিদার ওই এলাকার জমিরউদ্দীনের পুত্র ও এক সন্তানের পিতা। অন্যদিকে নিহত আরফাত হোছাইন রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরিপাড়া এলাকার জামাল হোছাইনের পুত্র।

মগনামা ইউপির ৭ নং ওয়ার্ডের এমইউপি বদিউল আলম কালবেলাকে জানান, ভোররাতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। সে দ্রুত লবণ মাঠে গিয়ে পলিথিন তোলা কাজ করতে যায়। এ সময় বজ্রপাতে সে দগ্ধ হয়। তখনই ঘটনাস্থলে সে প্রাণ হারায়।

রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল কালবেলাকে জানান, ভোররাতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে নিহত আরফাত তার বাবার সাথে তাদের লবণ মাঠে যায়। সে পলিথিন তুলতে গেলে সেখানে সে বজ্রপাতে আহত হয়। পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

এদিকে দুজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম সজিব, এসএম গিয়াস উদ্দিন, রুমানা আক্তার । তারা নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১০

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১১

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১২

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৩

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৪

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৭

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৮

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

২০
X