দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতে এক কৃষক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বারে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টার দিকে উপজেলার ধামতি ইউনিয়নের ধামতি গ্রামের আবুল হোসেন সরকার বাড়ির পূর্বপাশে কৃষি জমিতে এ ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা। নিহত কৃষকের নাম মোখলেসুর রহমান (৬৫)। তিনি ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা ইয়াসিন সরকার জানান, বৃহস্পতিবার বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় বৃষ্টির আশঙ্কায় শুকনা খড় জমাতে গিয়ে হঠাৎ বজ্রপাতে মোখলেছুর রহমান আহত হয়। পরে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সন্ধ্যা ৬টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে আমি তাৎক্ষণিক নিহতের বাড়িতে লোকজন পাঠাই। তার পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১০

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১১

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১২

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৪

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৫

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৬

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৭

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৮

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৯

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

২০
X