মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০১:০৭ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে বজ্রপাতে নিহত ৩

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাঙামাটিতে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) সকালে বাঘাইছড়ি ও রাঙামাটি সদরে এ নিহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

জানা গেছে, বজ্রপাতের আঘাতে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার বড়াদম মুসলিম ব্লক এলাকায় বাহারজান নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। একই সময়ে একটি গরু মারা যায়। এ ছাড়া সাজেকে লংথিয়ান পাড়ায় তনিবেলা ত্রিপুড়া নামে এক নারীও নিহত হয়েছেন।

বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলার বড়াদম গ্রামে স্বপন চাকমার দোকানে বজ্রপাতের ফলে সাতজন আহত হয়েছেন। আহতরা হলেন তরুণ চাকমা, তৃণা চাকমা, রবীন্দ্রনাথ চাকমা, সুষমলাল চাকমা, অক্ষয় মণি চাকমা, পাত্থর চাকমা ও অমর জ্যোতি চাকমা। তারা এখনো চিকিৎসাধীন।

অন্যদিকে সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটি শহরের সিলেটি পাড়া এলকায় কাপ্তাই হ্রদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মো. নজির (৫০) গুরুতর আহত হয়। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর জানান, সকালে শহরের সিলেটি পাড়া থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তিনি বজ্রপাতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটির আকাশ মেঘলা রয়েছে। পরে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর আগে রাঙামাটিতে গত ১১ এপ্রিল ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X