কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৮:০৪ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে দেবরের ঘরে গৃহবধূ

বিয়ের দাবিতে দেবরের ঘরে গৃহবধূ। ছবি : কালবেলা
বিয়ের দাবিতে দেবরের ঘরে গৃহবধূ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিক দেবরের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান নিয়েছেন গৃহবধূ।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি বানিয়াটারী গ্রামে দেবরের ঘরে অবস্থান করতে দেখা যায় গৃহবধূকে।

জানা গেছে, ওই গ্রামের অজয় রায়ের অনার্সপড়ুয়া ছেলে বিকাশ চন্দ্রের (২৮) সঙ্গে মামাতো ভাইয়ের স্ত্রীর সাত বছর ধরে প্রেম চলছিল। একপর্যায়ে ১৩ জুলাই রাতে বিকাশ মামাতো ভাইয়ের অনুপস্থিতিতে ওই গৃহবধূর ঘরে যান। সেখানে আপত্তিকর অবস্থায় পরিবারের লোকজন তাকে আটক করেন। একপর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন বিকাশ।

পরের দিন চন্দনার স্বামী সুবোধ বাড়িতে ফিরে ঘটনা শুনে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন এবং তাকে নিয়ে আর সংসার করবেন না বলে জানিয়ে দেন। এদিকে উপায়ান্তর না দেখে শুক্রবার ১৪ জুলাই দুপুর থেকে চন্দনা বিকাশের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে বাড়ি থেকে সটকে পড়েন প্রেমিক বিকাশ।

চন্দনা রানী জানান, ‘আট বছর আগে সুবোধের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর স্বামীর মামাতো ভাই বিকাশ ফুসলিয়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্ক করে। তখন থেকে প্রায়ই তিনি স্বামীর অনুপস্থিতিতে আমার সঙ্গে মেলামেশা করত। বৃহস্পতিবার রাতে আমার শাশুড়ি ও বাড়ির লোকজন তাকে আমার ঘরে আপত্তিকর অবস্থায় আটক করে। স্বামী বিষয়টি জানার পর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বিকাশ আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না।

বিকাশের মা প্রতিমা রাণী জানান, চন্দনা সম্পর্কে আমার ভাগিনা বউ। সে আমাদের বাড়িতে পাঁচ দিন ধরে আছে। আমার ছেলে বাড়িতে নেই। তাদের মধ্যে সম্পর্ক আছে কিনা জানি না।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন, বিকাশ তাকে বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন। তার ছেলে ও তার পরিবারকে বোঝানোর চেষ্টা করছি। দ্রুত বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X