বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
ইকবাল কবীর রনজু, চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৬:১৩ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রকৃতি থেকে বিলুপ্তির পথে চোখ ধাঁধানো পারিজাত ফুল

পাবনার চাটমোহরের দোদারিয়া গ্রামে বিলুপ্ত প্রায় মান্দার গাছে আগুনঝরা মান্দার বা পারিজাত ফুল। ছবি : কালবেলা
পাবনার চাটমোহরের দোদারিয়া গ্রামে বিলুপ্ত প্রায় মান্দার গাছে আগুনঝরা মান্দার বা পারিজাত ফুল। ছবি : কালবেলা

বসন্তে যে ফুলগুলো প্রকৃতিকে মনোমুগ্ধকর করে তোলে তাদের মধ্যে মান্দার বা পারিজাত অন্যতম। কথিত স্বর্গীয় ফুল মান্দারের অগ্নিসদৃশ লাল রং মানুষকে যেমন মুগ্ধ করে তেমনি মুগ্ধ করে বিভিন্ন পাখ-পাখালিকেও। তাই বৃক্ষ জাতীয় সপুষ্পক উদ্ভিদ মান্দার বা পারিজাত গাছে বসন্তে যেন বসে পাখিদের মিলনমেলা।

পারিজাত ফুল নিয়ে কবি লেখকরা লিখেছেন অনেক গান ও কবিতা। সাহিত্যে ঠাঁই হলেও কাঁটাযুক্ত মাঝারি আকৃতির দেশি মান্দারের ঠাঁই হচ্ছে না আমাদের দেশে। পারিজাতের আদি নিবাস গাঙ্গেয় সমভূমি অঞ্চল ও মিয়ানমারে। বাংলাদেশের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও মধ্যাঞ্চল ছাড়াও অনেক এলাকায় কম বেশি মান্দার গাছ দেখতে পাওয়া যায়। তবে, ক্রমশই কমছে এ গাছের সংখ্যা। সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে চোখ ধাঁধানো পারিজাত বা মান্দার ফুল।

ইরিথ্রিনা গণভুক্ত মান্দার বা পারিজাত ফুলের বৈজ্ঞানিক নাম Erythrina variegata। ইরিথ্রিনা গণভুক্ত উদ্ভিদগুলো মাদার বা মান্দার নামে পরিচিত। বিভিন্ন এলাকার মানুষ ভিন্ন ভিন্ন নামে এ ফুলকে চেনেন। এলাকা ভেদে কেউ এ ফুলকে মাদার, কেউ মান্দার, কেউবা কাঁটা মান্দারও বলে থাকেন। কেউ ডাকেন ভিন্ন নামে।

ধুসর রঙের শাখা বিশিষ্ট মান্দার গাছ প্রায় ১৫ থেকে ২০ মিটার উঁচু হতে পারে। শীতকাল শুরুর দিকে এ গাছের পাতা ঝরে যায়। এ সময় গাড় লাল রঙের গন্ধহীন ফুলে ছেয়ে যায় মাদার গাছ। শাখার অগ্রভাগে ফুলের মঞ্জরি হয়। এক একটি মঞ্জরিতে কয়েকটি ফুল হয়। মার্চ-এপ্রিলে গাছে নতুন পাতা গজায়।

গ্রাম এলাকায় এখন খুব কমসংখ্যক মান্দার গাছ চোখে পড়ে। বহু বছর বেঁচে থাকে বলে কেউ কেউ জমির আইল চিহ্নিত করে রাখার জন্য মান্দার গাছের শাখা লাগান। কেউ কেউ বাড়ির চার পাশের বেড়া দিতে খুঁটি হিসেবে মান্দার গাছ লাগিয়ে থাকেন। কেউ কেউ মাছ ধরার উদ্দেশ্যে নদী জলাশয়ের স্বল্প পানিতে মান্দার গাছ ফেলে রাখেন। নিরাপদ আবাস ভেবে পানিতে ফেলে রাখা মান্দার গাছের মধ্যে মাছ বসবাস করতে শুরু করে। কয়েক দিন পর পর মানুষ পানিতে ফেলে রাখা মান্দার গাছের চারপাশ জাল দিয়ে ঘিরে মাছ ধরেন। অন্যান্য কাঠের মতো দামি না হওয়ায় অনেকে মান্দার গাছ লাগাতে উৎসাহী হন না। অল্প কিছু শোখিন মানুষ ফুলের প্রতি ভালোবাসার স্মারক হিসেবে এবং সৌন্দর্য বাড়াতে বাড়ির সামনে মান্দার গাছ লাগান। পারিজাতের সৌন্দর্যে মুগ্ধ হন কিশোর-কিশোরীসহ নানা বয়সী মানুষ।

হিন্দু পুরাণ মতে, অমৃতের সন্ধানে দেবতা ও অসুররা সমুদ্র থেকে অনেক আশ্চর্য বস্তু তুলে এনেছিলেন। সমুদ্র মন্থনে উঠে আসা সেই আশ্চর্য বৃক্ষের নাম পারিজাত। তাই স্বর্গের বর্ণনায় এ বৃক্ষের নাম উঠে এসেছে বার বার। ইন্দ্রের বাগানেরও প্রধান গাছ ছিল এই পারিজাত। পুরাণে পারিজাতকে কল্পতরু হিসেবে অভিহিত করা হয়।

চাটমোহর পৌর সদরের উদ্ভিদপ্রেমী বায়েজীদ বোস্তামী জানান, ভেষজ গুণসম্পন্ন মান্দার নামক এ উদ্ভিদ কেউ চাষ করে না। বন জঙ্গলে প্রাকৃতিকভাবেই জন্মে এবং অযত্ন অবহেলায় বেড়ে ওঠে। উপকূলীয় যেসব এলাকায় জোয়ার-ভাটা আসা যাওয়া করে সেসব এলাকায় মান্দার গাছের আধিক্য দেখা যায়। দেশের অন্যান্য এলাকায় এ গাছ খুব একটা চোখে পড়ে না।

পরিণত বয়সের মান্দার গাছ চিরে দেশলাইয়ের শলাকা তৈরি ও ইট ভাটার জ্বালানি কাঠ হিসেবে মান্দার গাছ ব্যবহার করায় পরিণত বয়স্ক মান্দার গাছ এখন আর প্রায় চোখে পড়ে না বললেই চলে। সময়ের বিবর্তনে মূল্যের প্রতিযোগিতায় টিকতে না পেরে সাহিত্য, পুরাণে স্থান পাওয়া পারিজাত বা মান্দার হয়ে উঠছে দুর্লভ বৃক্ষ ও ফুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১০

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১১

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১২

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৩

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৭

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৮

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৯

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

২০
X