সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১১:৫৩ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

নিহত ফজলুল হক। ছবি : সংগৃহীত
নিহত ফজলুল হক। ছবি : সংগৃহীত

জামালপুরে সরিষাবাড়ীতে সিএনজি ওভারটেক করতে গিয়ে পাশাপাশি দুই মোটরসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের দিগপাইত-ভূয়াপুর সড়কের খলিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক (১৮) উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের আবু সামার ছেলে। এ ছাড়াও একই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের সাগর, মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের লাফি, জনি, সজীব।

বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানা পুলিশের এসআই শহিদুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।‌

স্থানীয়রা জানান, ফজলুল হক তার বন্ধু সাগর, লাফি, জনি এবং সজীবকে সঙ্গে নিয়ে দুটি মোটরসাইকেল করে দিগপাইতের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিগপাইত-ভূয়াপুর সড়কের খলিলের মোড় এলাকায় একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে পাশে থাকা বন্ধুর মোটরসাইকেলের ধাক্কা লেগে বোরো ধান ক্ষেতে পড়ে যায়। এতে এ ঘটনায় ৫ জনই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

তাদের ৫ জনের মধ্যে তিনজনের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফজলুল হক মারা যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, বাইক এক্সিডেন্টে ৫ জন আহত হয়। তাদের মধ্যে ফজলুল হক নামে একজন মারা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X