কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

বেত্রবতী সেতুর নির্মাণকাজ ফের শুরু

দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে বেত্রবতী সেতুর নির্মাণকাজ। ছবি : কালবেলা
দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে বেত্রবতী সেতুর নির্মাণকাজ। ছবি : কালবেলা

সাতক্ষীরার কলারোয়ার বেত্রবতী সেতুর নির্মাণকাজ ফের শুরু হয়েছে। প্রায় ৮ মাস বন্ধ থাকার পর নতুন করে কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার (৬ মে) সরেজমিনে দেখা গেছে, সেতুর উত্তর পাশের নড়বড়ে বিকল্প সেতু চলাচল উপযোগী করার ব্যবস্থা করা হচ্ছে। পুরোনো সেতুর তলদেশের মাটি সরানোর কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এর আগে গত রোববার (২৮ এপ্রিল) দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ হওয়ার সাত দিন পরে বেত্রবতী সেতু নির্মাণকাজ আবারও শুরু হয়েছে।

জানা গেছে, ভূমি অধিগ্রহণ সম্পন্ন হতে নির্ধাধিত সময়ের চেয়ে চার মাসের মতো বেশি সময় লাগায় সেতু নির্মাণকাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে পারবে না বলে কাজ শুরু করেও মোজাহার এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়।

এ ছাড়া নির্মাণকাজের দরপত্রের নির্ধারিত মূল্যের চেয়ে বর্তমান বাজারে নির্মাণসামগ্রীর মূল্য বেশি হওয়ার কথা বলে সেতু নির্মাণকাজ বাতিল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। নির্মাণকাজের জন্য আনা সকল মালপত্র নদীর তীর থেকে তারা সরিয়েও নেয়। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর কাজটি জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে একই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পুনরায় নির্মাণ শুরু করার উদ্যোগ নেয়।

সাতক্ষীরা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ কালবেলাকে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। পুরোদমে চলবে কাজ। আশা করি, ঠিক সময়ে নির্মাণকাজ শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

১০

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি পুনর্বিবেচনার আহ্বান হামিমের

১১

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

১২

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

১৩

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

১৪

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

১৫

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

১৬

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

১৭

বন্যার পানি দিয়ে অজু বা গোসল করা যাবে কি?

১৮

সাড়ে ৬ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ

১৯

‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচিতে ভুটান, দিচ্ছে নগদ প্রণোদনা

২০
X