শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তার চরের মিষ্টি কুমড়ায় কৃষকের মুখে হাসি

ক্ষেত থেকে তুলে মিষ্টি কুমড়া স্তূপ করে রেখেছেন কৃষকরা। ছবি : কালবেলা
ক্ষেত থেকে তুলে মিষ্টি কুমড়া স্তূপ করে রেখেছেন কৃষকরা। ছবি : কালবেলা

লালমনিরহাট কালীগঞ্জের তিস্তা নদীর বালুচরে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এ চরের মিষ্টি কুমড়ার স্বাদ বেশি হওয়ায় সারা দেশে ব্যাপক চাহিদা রয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ চরের মিষ্টি কুমড়া বাজারজাত করা হয়।

চরের কয়েকজন কৃষক জানান, খেতেই কুমড়ার কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকায়। প্রতিটি কুমড়া ওজন ভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। চরের কুমড়ার চাহিদা ভালো। এ বছর কুমড়ার ফলন হওয়ায় দামও ভালো পাচ্ছি। উপজেলা কৃষি অফিস কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করেছে।

সরেজমিনে দেখা গেছে, বর্ষার বিদায়ের সঙ্গে সঙ্গে ধু-ধু বালুচরে পরিণত হয় তিস্তা নদী। তিস্তার বালুচরে ফসল ফলানো বেশ কষ্টসাধ্য ব্যাপার হলেও অক্লান্ত পরিশ্রম করে বালুচরে কুমড়া চাষ করছেন চাষিরা। চরাঞ্চলের বালুতে মিষ্টি কুমড়ার চাষাবাদে খরচ কম এবং ফলন বেশি হওয়ায় এ ফসলে বেশি আগ্রহী ওঠেন চাষিরা। লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় রয়েছে অনেক চর। এ বছর চরে ১০৫ হেক্টর জমিতে কুমড়া চাষ হয়েছে। তিস্তার বালুতে মিষ্টি কুমড়া ভালো ফলনে চরবাসীর মুখে ফুটেছে হাসি।

উপজেলার তিনটি ইউনিয়নে ১০০ প্রান্তিক চাষি নিয়ে ১০৫ হেক্টর বালুচরে মিষ্টি কুমড়ার চাষ করা হয়। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মিষ্টি কুমড়া রোপণ করে তা এপ্রিলের শেষে ক্ষেত থেকে তোলা শুরু হয়েছে। চাষিরা তাদের পাকা মিষ্টি কুমড়া ক্ষেত তুলে বিক্রির জন্য নদী পাড়ে স্তূপ করে রাখছেন। পাইকারি ব্যবসায়ীরা সারা দেশ থেকে এসে কুমড়া কিনে নিয়ে যান এখান থেকে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় কালবেলাকে বলেন, তিস্তার বালুর চরে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়। ফলন ভালো হওয়ায় কৃষকরাও খুশি। দাম ভালো হওয়ায় কৃষকরা লাভবান হবেন। চাষের উপকরণ সহায়তা প্রদান শীর্ষক উপপ্রকল্পের আওতায় ১০০ জন চাষি ১০৫ হেক্টর জমিতে কুমড়া চাষ করেছে। তাদের বীজ, রাসায়নিক সার প্রদানসহ পোকামাকড় দমনে নানা উপকরণ সহায়তা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১০

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১১

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১২

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৩

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৪

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৫

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৬

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১৭

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১৮

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১৯

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

২০
X