কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বিয়ের গাড়িতে হামলা, ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালীতে বউ ও বরযাত্রীবাহী গাড়িতে হামলা। ছবি : কালবেলা
কুষ্টিয়ার কুমারখালীতে বউ ও বরযাত্রীবাহী গাড়িতে হামলা। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কুমারখালীতে বউ ও বরযাত্রীবাহী প্রাইভেট কার ও মাইক্রোবাসে হামলা চালিয়েছে অজ্ঞাত বেশ কয়েকজন বখাটে। এ ঘটনায় তাদের বহনকারী গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আতঙ্কিত হয়ে পড়েন বউ ও বরযাত্রীরা।

সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুমারখালী উপজেলার গড়াই নদীর ওপর নির্মিত শহীদ গোলাম কিবরিয়া সেতুতে এ ঘটনা ঘটে।

হামলার শিকার বরযাত্রীরা জানান, বিকেলে কুমারখালীর জিলাপীতলা এলাকা থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই বউ বহনকারী প্রাইভেট কারের সামনে এসে দাঁড়িয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে বখাটেরা। পরে পেছনে থাকা বরযাত্রী বহনকারী মাইক্রোবাসেও হামলা চালানো হয়।

এ ঘটনা তাৎক্ষণিকভাবে কুমারখালী থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ৪ জনকে আটক করে। তবে এ ঘটনায় জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে বরযাত্রী বহনকারী গাড়িচালক রাশেদ ও রফিকুল জানান, সেতুর ওপর দিয়ে তাদের গাড়ি বেশ ধীরেই চলছিল। সেতুর ঠিক মাঝখানে পৌঁছাতেই ১০ থেকে ১২ জন বখাটে তাদের পথরোধ করে। এরপরই শুরু করে হামলা-ভাংচুর। এ সময় চাঁদাও দাবি করা হয়।

ঘটনাস্থলে আসা কুমারখালী থানার এসআই রিপন আলী জানান, ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, ঠিক কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে পূর্বের কোনো বিরোধে এমন কিছু ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

স্কুলছাত্রীকে অপহরণ-হত্যার দায়ে যুবকের ফাঁসি 

শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী 

যে ৪ কারণে আজ আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রংপুরে থানায় অভিযোগ দিলেন এইচএসসি পরীক্ষার্থী

সিলেটে আদালত থেকে জামায়াতপন্থি ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ

হানিট্রাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

১০

জলাবদ্ধতা নিরসনে নগরের ৮০০ নালা পরিষ্কারে নামছে চসিক

১১

ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

১২

বিশ্লেষণ / ইরানের যে কৌশলে কেবল দক্ষিণাঞ্চলেই সীমিত যুক্তরাষ্ট্রের হামলা

১৩

মার্টিনেজের ১০ ‘নোংরা কৌশল’ নিয়ে ‘দ্য সান’-এর তালিকা প্রকাশ

১৪

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে যারা 

১৫

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি 

১৬

চাঁদ দেখা গেছে, জানা গেল কবে আখেরি চাহার সোম্বা

১৭

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা অনুদান চট্টগ্রাম চেম্বারের

১৮

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য

১৯

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

২০
X