পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কলেজশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাশবাহী অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা
লাশবাহী অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় হালিমা জান্নাত মালিহা (২৪) নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকার মামার বাসা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

নিহত শিক্ষার্থী হালিমা জান্নাত মালিহা মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। তিনি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে বিএ (স্নাতক) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী উপজেলার আমতলীর বাসিন্দা শাহাজাদা হাওলাদারের ছেলে আল হাদী মোহাম্মদ আবিরের সঙ্গে বিয়ে হয়। লেখাপড়ার সুবাদে পৌর শহরে তার মামা মুসলিমপাড়া এলাকার বসিন্দা মহিউদ্দিন মিলন তালুকদারের বাসায় থেকে লেখাপড়া করতেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই শিক্ষার্থীর রুমের দরজা বন্ধ ছিল। এতে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজায় গিয়ে ডাকাডাকি করে আত্মীয় স্বজনরা। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১০

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১১

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১২

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৩

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৪

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৭

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৮

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৯

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

২০
X