নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ১১:৫৮ এএম
আপডেট : ১১ মে ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পীসহ নিহত ২

নরসিংদীতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাস। ছবি: সংগৃহীত
নরসিংদীতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাস। ছবি: সংগৃহীত

নরসিংদীর পাঁচদোনায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (১১ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (১১ মে) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে মাইক্রোবাস চালক আব্দুস সালাম (৪৩) ও শিক্ষার্থী ও সংগীত শিল্পী পিয়াল (২৬)।

আহতরা হলেন ঢাকার মহাখালীর আফতাব উদ্দিনের ছেলে আকিব (২৬), সিলেট হবিগঞ্জ এলাকার খোরশেদ আলমের ছেলে সাকিব (২৬) ও চট্টগ্রাম পাথরঘাট এলাকার অনুপের ছেলে অমিত (২৭)। তারা প্রত্যেকেই মাইক্রোবাসের যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস নরসিংদীর চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে আসলে ঢাকা অভিমুখি দ্রুতগতির হানিফ পরিবহনের এটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক আব্দুস সালাম ও পিয়াল নামের এক যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে হানিফ পরিবহনের বাসটি ভুলতা থেকে জব্দ করে হাইওয়ে থানা পুলিশ।

ইটাখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াছ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

যেভাবে শীর্ষ ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল 

দুই মাস ধরে পাইপ লিকেজে বের হচ্ছে গ্যাস, আতঙ্কে এলাকাবাসী

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

১০

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

দলের ব্যর্থতায় পদ ছাড়ছেন জার্মানির কোচ, দায়িত্ব নিচ্ছেন কে?

১২

মিলন হাওলাদার হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

১৩

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন বিশেষজ্ঞ

১৪

শিবচরে কাভার্ডভ্যানের চাপায় নারী-শিশুসহ নিহত ২, আহত ৪

১৫

প্রযুক্তির সিদ্ধান্তেই গোল বাতিল হয় ক্রোয়েশিয়ার

১৬

ভোট দিতে এসে যে আক্ষেপের কথা জানালেন খালেদা আক্তার কল্পনা

১৭

সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৮

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩

১৯

দেশে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে: ত্রাণমন্ত্রী

২০
X