কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শতভাগ জিপিএ-৫ পেল যশোরের জাফরীয়া মাদ্রাসা

ভাইস প্রিন্সিপাল আবু মাসুদ হাসানের সঙ্গে পরীক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
ভাইস প্রিন্সিপাল আবু মাসুদ হাসানের সঙ্গে পরীক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

নিজেদের ঐতিহ্য আর সাফল্যের ধারা অব্যাহত রেখেছে যশোরের জাফরীয়া জীবন্ত কোরআন বহুমুখী আদর্শ মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে এ বছর ১৩ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগের সাতজন এবং মানবিক বিভাগের ছয়জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে মানবিক বিভাগের তিনজন এবং বিজ্ঞান বিভাগের পাঁচজন গোল্ডেন এ প্লাস পেয়েছে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শেখ আরাফাত হোসাইন বলেন, শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ আর কাউন্সিলিং এর কারণে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এমন ফলাফল আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

মাদ্রাসার অভিভাবক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, সন্তানদের এমন সাফল্য অনুপ্রেরণার। ভালো ফলাফল ভালো স্বপ্ন দেখতে সাহায্য করবেন। তিনি সন্তানদের সাফল্য কামনা করেন।

জাফরীয়া জীবন্ত কোরআন বহুমুখী আদর্শ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস হুসাইন বলেন, জীবনের সবচেয়ে আনন্দ তখনই যখন ছাত্রদের সাফল্য ধরা দেয়। ছাত্রদের ভালো ফলাফলের মাধ্যেমে শিক্ষকদের পরিশ্রম ও সার্থকতা প্রকাশ পায়।

তিনি বলেন, আজকের সফল্যের সবটুকু কৃতিত্ব শিক্ষক আর ছাত্রদের। তাদের পরস্পরের সহযোগিতা আর পরিশ্রমের কারণে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, জাফরীয়া জীবন্ত কোরআন বহুমুখী আদর্শ মাদ্রাসা ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটির ক্যাম্পাস যশোরের বাঘারপাড়া উপজেলার দত্তরাস্তা বাসস্ট্যান্ড এলাকায়। প্রতিষ্ঠানটিতে থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ মদিনা, তুরস্ক ও ইংল্যান্ডে পড়াশোনা করছে। ছয় বছরে অর্থসহ হাফেজে কোরআন ও দাখিল পাসের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১০

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১১

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১২

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৩

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৪

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৫

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৬

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৯

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

২০
X