ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিপ্লবের পরিবারে যেন ঈদ আনন্দ

দাগনভূঞার ইব্রাহিম খলিল উল্ল্যাহ বিপ্লবের পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা
দাগনভূঞার ইব্রাহিম খলিল উল্ল্যাহ বিপ্লবের পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৫ দিন পর অবশেষে চট্টগ্রামে ফিরলেন ২৩ নাবিক। জাহাজটিতে থাকা নাবিকের মধ্যে ছিলেন ফেনীর দাগনভূঞার ইব্রাহিম খলিল উল্ল্যাহ বিপ্লব। দীর্ঘ অপেক্ষার পর বিপ্লব ঘরে ফেরার ঈদ আনন্দময় অপেক্ষার প্রহর গুনছেন পরিবার।

বিপ্লব ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবুল হোসেনের বড় ছেলে। পরিবারে তার দুই ছেলেসন্তান রয়েছে। তিনি জাহাজের ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন।

বিপ্লবের বয়োবৃদ্ধ মা রৌশনারা বলেন, এত বৃদ্ধ বয়সে গত দুই মাস কান্নাকাটি আর খেয়ে না খেয়ে দিন কাটিয়েছি। প্রথম যেদিন আমার ছেলে জলদস্যুর কবলে পড়েছে খবরটি শুনি আমি অজ্ঞান হয়েছি। এরপর থেকে প্রতিটি মুহূর্ত যেন উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় কেটেছে। ছেলের মুক্তি পাওয়ার পর নিজের মাঝে আনন্দ বিরাজ করছে। আজ ছেলে বাড়ি ফিরবে এটি শুনে নিজের কাছে এত বেশি আনন্দিত মনে হচ্ছে মনে হয় আজ আমার পরিবারে ঈদ। আমার ছেলে অনেক বড় একটা বিপদ থেকে ফিরে আসছে আজকে ছেলেকে কাছে পাব। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।

বিপ্লবের স্ত্রী উম্মে সালমা সোনিয়া বলেন, এবারের বাড়িফেরা অন্য সময়ের চেয়ে একদম ভিন্ন। এতদিন নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করেছি। যখন কোম্পানি বা অন্য কারও ফোন আসত তখন খুব দুশ্চিন্তায় পড়তাম। কখন কি সংবাদ আসে। আজ আমাদের জন্য ঈদের আনন্দের চেয়েও বেশি। শুরু থেকে জাহাজ মালিকপক্ষ, সরকার এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের চেষ্টা ও সহযোগিতার কমতি ছিল না।এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিপ্লবের বড় ছেলে রেদোয়ান বিন ইব্রাহিম বলেন, রাতে আব্বু বাসায় আসবে বলেছে। অনেকদিন আব্বুর সঙ্গে দেখা হয়নি। আজকে অনেক ভালো লাগতেছে আমার। বর্তমানে বিপ্লবের স্ত্রী তার দুই ছেলেকে নিয়ে ফেনী শহরে নাজির রোডে একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

প্রসঙ্গত, গত ১২ মার্চ দুপুরে এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১০

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১১

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১২

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

১৩

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

১৪

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১৫

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১৬

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১৭

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৮

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৯

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

২০
X