গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১০:০২ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিতে নিহত ১

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

গোপালগঞ্জের সদর উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চন্দ্রদিঘলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ওয়াছিকুল ভুইয়া বলে জানা গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. জুয়েল সরকার।

এ সময় গুলিবিদ্ধরা হলেন- ফরিদ ভুঁইয়ার ছেলে লিয়ন ভূঁইয়া, হেকমত বিশ্বাসের ছেলে মেহেদী বিশ্বাস ও জলিল ভুইয়ার ছেলে ওশিকুল ভুইয়া। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রদিঘলিয়া বাজারে সদ্য উপজেলা নির্বাচনে বিজয় প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থক সিমন ভুইয়া ও মিনহাজ ভূঁইয়ার সঙ্গে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের কথা কাটাকাটি-হাতাহাতি হয়।

তারা একই গ্রামের হিটু ভুইয়ার ছেলে সিমন ভুইয়া ও কালু ভুইয়ার ছেলে মিনহাজ ভূঁইয়া। পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক জাকির বিশ্বাসের ছেলে পরশ বিশ্বাস।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া বাজার এলাকায় দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গোলাগুলি হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের সদর সার্কেল মো. খাইরুল ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। এলাকা এখন শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

১০

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

১১

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১২

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১৩

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১৪

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৫

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৬

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৭

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

২০
X