কালবেলা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় ১ জনের কারাদণ্ড, জরিমানা

সাজাপ্রাপ্ত আসামি শামিমুল ইসলাম ওরফে শামিম। ছবি : কালবেলা
সাজাপ্রাপ্ত আসামি শামিমুল ইসলাম ওরফে শামিম। ছবি : কালবেলা

ঝিনাইদহে সাংবাদিক আব্দুর রহমান মিল্টনকে হত্যাচেষ্টা ও সাংবাদিক অফিসে হামলা-ভাংচুর মামলার রায়ে আসামি শামিমুল ইসলাম ওরফে শামিমকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর আসামি জহুরুল ইসলাম হিরোকে খালাস দেয়া হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সঞ্জয় পাল এই রায় ঘোষণা করেন।

খালাশপ্রাপ্ত জহিরুল ইসলাম হিরো ঝিনাইদহ প্রেসক্লাবের সহসম্পাদক ও সাজাপ্রাপ্ত শামীমুল ইসলাম শামীম ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬বছর আগে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রাতে ঝিনাইদহ জেলা শহরের এইচএসএস সড়কে যমুনা টেলিভিশনের প্রতিনিধি আহমেদ নাসিম আনসারীর স্থানীয় অনলাইন কার্যালয়ে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়ে সাংবাদিক আব্দুর রহমান মিল্টনকে হত্যার চেষ্টা করে।

এ সময় তার সঙ্গে আরও এক সাংবাদিক গুরুত্বর আহত হন। হামলাকারীরা অফিস ভাঙচুর ও লুটপাট করে। গুরুত্বর আহত অবস্থায় রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় সাংবাদিক মিল্টনসহ ২জনকে। এ ঘটনায় শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরোর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনের নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন সাংবাদিক আব্দুর রহমান মিল্টন।

সেই মামলায় ২০১৯ সালের এপ্রিল মাসে ঝিনাইদহ সদর থানার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পুলিশ শামিমুল ইসলাম শামিম কে গ্রেপ্তার করে। পরবর্তীতে জামিনে মুক্ত হন। মামলাটির দীর্ঘ আইনি প্রক্রিয়া ও স্বাক্ষী শেষ বিজ্ঞ আদালত এই রায় দেন। সাংবাদিক আব্দুর রহমান মিল্টন বর্তমানে প্রতিদিনের বাংলাদেশ ও এখন টিভির রিপোর্টার হিসাবে ঝিনাইদহে কর্মরত আছেন।

সাজাপ্রাপ্ত সাংবাদিক শামীমুল ইসলাম শামিম তাৎক্ষণিক ভাবে উচ্চ আদালতে আমিল করে জামিন লাভ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X