লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

প্রধান শিক্ষক গোলাম সারওয়ার। ছবি : কালবেলা
প্রধান শিক্ষক গোলাম সারওয়ার। ছবি : কালবেলা

বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রধান গোলাম সারওয়ারকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৫ মে) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও লালমনিরহাটের জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষক গোলাম সারওয়ারকে চূড়ান্ত বরখাস্তপত্র পাঠানো হয়। এর আগে গত ৬ মে ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, ১৯৯২ সালে পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গোলাম সারওয়ার যোগদানের পর থেকে তার নামে বেশকিছু অনিয়ম ও দুর্নীতি অভিযোগ উঠে। ফলে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের পাঠদান পরিবেশ বিনষ্ট, অর্থ আত্মসাত ও শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত থাকায় প্রধান শিক্ষক গোলাম সারওয়ারকে ২০২৩ সালে ২৬ ও ২৯ নভেম্বর এবং ১০ ডিসেম্বরে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও প্রধান শিক্ষক গোলাম সারওয়ার কোনো জবাব প্রদান করেননি।

গত ৬ মে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ারকে আবারও ৭ দিনের সময় দিয়ে জবাব চেয়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

যার বরখাস্ত স্মারক নং-পূসাউবি/লাল/০৪/২০২৪, তাং ০৬/০৫/২৪। এরপরেও বিদ্যালয় ম্যানেজিং কমিটি কোনো জবাব না পাওয়ায় বুধবার প্রধান শিক্ষক গোলাম সারওয়ারকে চূড়ান্তভাবে বরখাস্ত করে। যার স্মারক নং-পূসাউবি/লাল/০৫/২০২৪, তাং ১৫/০৫/২৪।

যা পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম স্বাক্ষরিত চূড়ান্ত বরখাস্তপত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম সারওয়ারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক গোলাম সারওয়ার প্রতিষ্ঠানের অনেক টাকা হিসাব না দিয়ে আত্মসাৎ করেছেন। এ কারণে তাকে পরপর চার বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া পরেও কোনো জবাব পায়নি ম্যানেজিং কমিটি। তাই বুধবার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করে প্রশাসনিক দপ্তরগুলোকে জানানো হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চূড়ান্ত বরখাস্তের চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১১

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১২

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৩

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৪

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৫

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৬

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৭

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৯

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

২০
X