বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে হঠাৎ গুলি, নারী আহত

বগুড়া জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বগুড়া জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে ছেলেকে নিয়ে অটোরিকশায় শহরের ভাড়া বাড়িতে ফিরছিলেন জুলেখা খাতুন। পথে শাজাহানপুরের জোড়া এলাকায় হঠাৎ গুলিতে আহন হন তিনি।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে গুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জুলেখা খাতুন (৪০) শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

তিনি স্বামী-সন্তানসহ বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

জুলেখা খাতুনের ছেলে জাকির হোসেন জানান, তারা গোহাইল এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বগুড়া শহরে আসছিল। অটোরিকশায় চালকসহ তারা তিনজন ছিল। বেলা তিনটার দিকে বিপরীতমুখী চারটি মোটরসাইকেলে আটজন যুবক অটোরিকশাটিকে অতিক্রম করার সময় আকস্মিকভাবে একটি গুলি করে। গুলিটি তার মায়ের মুখে বাম পাশে ঠোঁটের নিচে বিদ্ধ হয়। এতে তার দুইটি দাঁত ভেঙে যায়। পরে আহত মাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, হাসপাতালে ওই নারীর চিকিৎসা চলছে। গুলি বা অন্য কোনো কিছুর আঘাতে ওই নারী আহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এক্সরে করার পর চিকিৎসকের বরাত দিয়ে বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১০

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

১১

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১২

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৫

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৬

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৭

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৮

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৯

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

২০
X