সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মেয়রকে মারধর, এমপি মমিনের পিএসসহ ১৯ জনের নামে মামলা

সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী সেলিম সরকার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী। ছবি : সংগৃহীত
সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী সেলিম সরকার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, তার শিশু ছেলেসহ সমর্থকদের মারধরের অভিযোগে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী (পিএস) সেলিম সরকারকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় সেলিম ছাড়াও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, পৌর কাউন্সিলর শিপন ও হাফিজুরসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।

শুক্রবার (১৭ মে) বিকেলে মেয়র সাজ্জাদুল হক রেজা নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ইতোমধ্যে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, গাড়ামাসী গ্রামের মৃত আব্দুল মতিন প্রামাণিকের ছেলে শাকিল (২৫), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে জুবায়ের (১৮) ও শেরনগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাফর শেখ (২৫)।

বেলকুচি থানার ওসি মো. আনিছুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়র নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা আগেই পাঁচজনকে আটক করেছিলাম। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যাচাই-বাছাই করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে মেয়রের ওপর হামলার ঘটনায় শুক্রবার বিকেলে বেলকুচিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে মেয়রের ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি করা হয়।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে আসা তদন্ত কমিটির সামনে এমপির পিএস সেলিম সরকার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর নেতৃত্বে মেয়েরের ওপর হামলা চালানো হয়। হামলার ছবি তুলতে গেলে আবু মুছা নামে এক সাংবাদিককেও মারধর করে মোবাইল ফোন কেড়ে নেয় এমপির অনুসারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১০

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১১

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১২

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১৩

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৪

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৫

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৬

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৭

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৮

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৯

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

২০
X