শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

শেরপুরে নির্বাচনী পথসভা থেকে ৩ ডেগ বিরিয়ানি জব্দ

শেরপুরে নির্বাচনী পথসভা থেকে ৩ ডেগ বিরিয়ানি জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সভা থেকে তিন ডেগ বিরিয়ানি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ বিরিয়ানি জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট সবাই সটকে পড়ায় কাউকে আটক বা জরিমানা করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেনের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়। সভায় তিন ডেগ বিরিয়ানি রাখা হয়েছিল, এমন সংবাদ পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের নিকট। পরে ভ্রাম্যমাণ আদালত সভায় অভিযান চালিয়ে তিন ডেগ বিরিয়ানি জব্দ করার পর উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যায়। তবে কোনো প্রার্থী বা সমর্থক বিরিয়ানি রাখার কথা স্বীকার করেননি। ওই ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট তার ইউনিয়নে আর কখনো এ ধরনের কাজ করা হবে না বলে অঙ্গীকারনামা দিয়েছেন।

এ ব্যাপারে ঘোড়া প্রতীকের প্রার্থী হাজী মোশারফ জানান, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি নির্বাচনী প্রচারণা শেষ করে বাসায় আসলাম।

নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিসিল ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, আমরা বিরিয়ানি জব্দ করেছি, তবে কার বিরিয়ানি এর স্বীকরোক্তিমূলক জবানবন্দি পাইনি। ফলে কারো বিরুদ্ধে জরিমানা করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার (নালিতাবাড়ি ও নকলা) মোক্তাদিরুল আহমেদ বলেন, আচরণ বিধি যেন লঙ্ঘন না হয় সেই জন্য প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কাজ করছে। আজ রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ভোটারদের নিয়ে জমায়েত করে খাবার বিতরণ করার মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে আমাদের কাছে খবর আসে। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালালে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় বিরিয়ানি আটক করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। তবে কেউ দোষ স্বীকার না করায় কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। জব্দকৃত বিরিয়ানি এতিমখানায় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X