শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১০:৫৩ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বাঁশের সাঁকোয় পারাপার, শঙ্কায় এলাকাবাসী

রায়টা সবুজবাগ সরকারি প্রাইমারি স্কুলের কোমলমতি শিশুরা অনিরাপদ বাঁশের সাঁকো পেরিয়ে স্কুলে আসছে। ছবি : কালবেলা
রায়টা সবুজবাগ সরকারি প্রাইমারি স্কুলের কোমলমতি শিশুরা অনিরাপদ বাঁশের সাঁকো পেরিয়ে স্কুলে আসছে। ছবি : কালবেলা

সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নের এক নিভৃত গ্রাম কোঠাবাড়ি। এর পাশের গ্রাম শুভঙ্করকাটি ও হেলাতলা। বেত্রবতী নদীর তীরে এ গ্রামগুলোর অবস্থান। এ জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি, বেত্রবতীর ওপর একটি টেকসই সেতু নির্মাণ করার। কোঠাবাড়ি গ্রামের ঠিক বিপরীতে নদীতীরবর্তী কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রাম। এই দুই গ্রামকে বিভক্ত করেছে বেত্রবতী। নাব্য হারাতে বসা এ নদী বর্তমানে শ্যাওলা-কচুরিপানায় ঢাকা পড়ে গেছে।

নদীর দুপাড়ের মানুষের যাতায়াতের জন্য রয়েছে অনিরাপদ এক বাঁশের সাঁকো। প্রায় ৭০ মিটার দীর্ঘ ও ৪ ফুট চওড়া এই সাঁকো দিয়ে প্রতিদিন ৩-৪ গ্রামের মানুষের যাতায়াত করতে হয়। কোনোমতে হেঁটে পার হতে হয় এই সাঁকো। একটি বাইসাইকেলও চালিয়ে যাওয়ার উপায় নেই। বর্ষাকালে পারাপার অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অবকাঠামো ও উপকরণ ভঙ্গুর হওয়ায় প্রায়ই এ সাঁকো চলাচলের অযোগ্য হয়ে যায়। নদীতীরবর্তী রায়টা গ্রামে রয়েছে বাজার, স্কুল ও মাদরাসাসহ বিভিন্ন প্রয়োজনীয় দোকানপাট ও বিপণিকেন্দ্র।

রায়টা গ্রামের স্কুল শিক্ষক নুরুল হক জানান, রায়টায় সপ্তাহে শনি ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে। হাটের দিনগুলোতে কোঠাবাড়ি, হেলাতলা ও শুভঙ্করকাটি গ্রামের মানুষ এই সাঁকো পেরিয়ে রায়টা গ্রামের হাটে যান। এ ছাড়া কোঠাবাড়ি গ্রামের স্কুলগামী কোমলমতি শিশুরা এই সাঁকো পেরিয়ে রায়টা সবুজবাগ সরকারি প্রাইমারি স্কুলে আসে। স্কুলপড়ুয়া শিশুরা অনেক ঝুঁকির মধ্য দিয়ে বাঁশের এই সাঁকো পার হয়।

আরও পড়ুন : বাঁশের সাঁকো পেরিয়ে টানেল দেখতে যাবে তারা!

রায়টা সবুজবাগ সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মুজিবর রহমান কালবেলাকে জানান, নদীর বিপরীত পাশের গ্রাম কোঠাবাড়ি থেকে তার স্কুলে প্রায় ৬০ জনের মতো ছাত্রছাত্রী আসে। এদের সবাইকেই ঝুঁকিপূর্ণ বাঁশের এই সাঁকো দিয়েই স্কুলে আসতে হয়। প্রায়ই সাঁকোটির বাঁশ-খুঁটি যখন নষ্ট হয়ে যায়, তখন পারাপার ইচ্ছুক মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়েন। সম্প্রতি বাঁশের এই সাঁকোটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে, যা সরেজমিনে প্রত্যক্ষ করা গেছে। তবে স্থানীয়দের দাবি, টেকসই কংক্রিট ব্রিজ, যা যানবাহনসহ মানুষ পারাপার সহজতর করে তুলবে। নিরাপদ হবে কোমলমতি শিশুদের পরাপার। এই সাঁকোর উভয় পাড়ের সড়ক কার্পেটিংও করা হয়েছে। একটি টেকসই সেতু নির্মাণ করা গেলে বেত্রবতীর দুই তীরের মানুষের বদলে যাবে জীবনযাত্রা। শুরু হবে এ জনপদের যোগাযোগের এক নবদিগন্তের।

এ বিষয়ে হেলাতলা ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম কালবেলাকে জানান, কোঠাবাড়ি গ্রামের লোকসংখ্যা ৩ হাজারের বেশি। গ্রামে প্রাইমারি স্কুল না থাকায় সংকীর্ণ সাঁকো দিয়ে রায়টা সবুজবাগ প্রাইমারি স্কুলে যেতে হয় শিশুদের। এ ছাড়া প্রতিদিনের বাজার ও সাপ্তাহিক হাটের জন্য এই গ্রামের মানুষকে রায়টা বাজারে যেতে হয়। তিনি স্থায়ী সেতু নির্মাণ দ্রুততার ভিত্তিতে করা দরকার বলে অভিমত ব্যক্ত করেন।

একই বিষয়ে হেলতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন কালবেলাকে জানান, এই বাঁশের সাঁকোর পরিবর্তে টেকসই সেতু নির্মাণ করা গেলে হেলাতলার সঙ্গে কয়লা ও কুশোডাঙ্গা ইউনিয়নের সহজ যোগাযোগ স্থাপিত হবে, যা বদলে দেবে মানুষের জীবনমান।

সাঁকোটির বিষয়ে উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত কালবেলাকে জানান, টেকসই সেতু নির্মাণের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে জনগুরুত্বপূর্ণ। অনেক আগেই সাপোর্টিং রুরাল ব্রিজের আওতায় এখানকার সয়েল টেস্ট করিয়ে সংশ্লিষ্ট বিভাগে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দরপত্র আহ্বান করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১০

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১১

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১২

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৩

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৪

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৫

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৬

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৭

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৮

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৯

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

২০
X