সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় এনসিপির জুলাই পদযাত্রা শনিবার, দুই স্থানে হবে পথসভা

সংবাদ সম্মেলন করেন সাতক্ষীরা জেলা এনসিপির নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করেন সাতক্ষীরা জেলা এনসিপির নেতারা। ছবি : কালবেলা

আগামী ১২ জুলাই সাতক্ষীরায় আসছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে খুলনা থেকে এসে তারা পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে সকাল ৯টায় পৌঁছাবেন।

দলের কেন্দ্রীয় নেতাদের সফরকে ঘিরে সাতক্ষীরায় চলছে জোর প্রস্তুতি। এনসিপি সাতক্ষীরা জেলা কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অঙ্গ-সংগঠনগুলোর অংশগ্রহণে ইতোমধ্যে ১৭টি উপ-কমিটি গঠন করে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

সফরের অংশ হিসেবে কুমিরায় সংক্ষিপ্ত পথসভা শেষে নেতারা সাতক্ষীরা শহরের খুলনার রোড মোড়ে উপস্থিত হবেন। বেলা ১১টায় শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত হবে প্রধান পথসভা, যেখানে জুলাই ২০২৪ সালের আন্দোলনে আহত ও নিহত পরিবারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় নেতারা। সভা শেষে শহরের নিউমার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ সময় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় দলের সাতক্ষীরা জেলা কার্যালয় উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের আল বারাকা শপিং সেন্টারের পিজ্জা মিলান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাতক্ষীরা জেলা এনসিপির নেতারা।

এনসিপির সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু বলেন, আমরা বিশ্বাস করি, সাতক্ষীরায় এই প্রথম এতগুলো কেন্দ্রীয় নেতার সমাবেশ হতে যাচ্ছে। আপনারা সকলে আমাদের পাশে থাকলে এ অনুষ্ঠান সফল হবে।

আগত নেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিন, আরিফুল ইসলাম আদীবসহ প্রায় দেড় শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মেসবাহ কামাল মুন্না এবং কেন্দ্রীয় সদস্য ডা. মনিরুজ্জামান।

দলীয় নেতারা জানান, জনতার আন্দোলনে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি জনতার রাজনীতি করতে চায়। তাই মাঠে থেকে মানুষের কথা শুনতে ও তাদের সঙ্গে সংহতি জানাতেই এই সফরের আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X