ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২১ মে ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ময়মনসিংহের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন একজন ভোটার। ছবি : কালবেলা
ময়মনসিংহের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন একজন ভোটার। ছবি : কালবেলা

ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর তিন উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ চলছে। সোমবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ময়মনসিংহ তিনটি উপজেলায় ১৩ জন চেয়ারম্যান, ১৭ জন ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি উপজেলায় ৩১৬টি ভোটকেন্দ্রে ৯ লাখ ৬৫ হাজার ৪৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার তিন লাখ ১৬ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৯ হাজার ৯৩৫ জন, নারী ভোটার এক লাখ ৫৬ হাজার ৫৪৫ জন ও হিজরা ভোটার একজন।

মুক্তাগাছা উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার তিন লাখ ৬৯ হাজার ৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৫ হাজার ৩৯৫ জন, নারী ভোটারের সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৬৪৪ জন ও হিজরা ভোটার দুজন। এই উপজেলায় ১১৮টি ভোট কেন্দ্রে ৯১৬টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করবেন।

গৌরীপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার দুই লাখ ৭৯ হাজার ৯৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪১ হাজার ৮৫৯ জন, নারী ভোটারের সংখ্যা এক লাখ ৩৮ হাজার ৮৯ জন। এই উপজেলায় ৯৫টি ভোট কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৭৩৩টি।

রিটানিং কর্মকর্তা আরিফুল হক মৃদুল জানান, প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ, ৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১১

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১৩

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৪

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১৫

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১৬

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১৭

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১৮

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X