কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ১০:০৩ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে কুপিয়ে আইসিইউতে পাঠালো দুর্বৃত্তরা

ভুক্তভোগীর মায়ের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ভুক্তভোগীর মায়ের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

খুলনার কয়রায় শরিফুল ইসলাম নামে এক ঘের ব্যবসায়ীকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আহত ব্যবসায়ী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এদিকে ছেলের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে ও এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর মা মোছা. নুরুন্নাহার খাতুন।

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতিবেশী সঙ্গে আমাদের পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ চলে আসছে। তারা প্রায় সময় আমার ছেলে শরিফুল ইসলামকে জীবন নাশের হুমকি দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৮ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমার ছেলে বড়বাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মারধর ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। এলাকাবাসীর মাধ্যমে আমরা জানতে পেরে তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বর্তমানে আমার ছেলে সেখানে আইসিইউতে রয়েছে। তার গায়ে, হাতে, বুকে ও মাথায় অসংখ্য কোপের দাগ রয়েছে। বিষয়টি নিয়ে আমার স্বামী আছাদুল সরদার বাদী হয়ে ৯ জনকে আসামি করে কয়রা থানায় মামলা রুজু করেন। যার মামলা নং-৮/৫৩। মামলা করার পর আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। তারা প্রভাবশালী হওয়ার আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছি না।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ঘের ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় ৯ জনকে আসামি করে ভুক্তভোগীর বাবা আছাদুল সরদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন । একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X