বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শিশু হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ওমর ফারুক। ছবি : কালবেলা
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ওমর ফারুক। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় ৬ বছরের শিশু সুবর্ণা আক্তার মীম নামে এক শিশুকে ধর্ষণের চেষ্টার পর শ্বাসরোধ করে হত্যা মামলায় সাড়ে ৬ বছর পর রায় দিয়েছেন আদালত। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ওমর ফারুক (২৫)।

মঙ্গলবার (২১ মে) কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. জাহিদুল কবির এ রায় দেন। হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি আরও ২টি ধারায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি ওমর ফারুক।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. ওমর ফারুক হলেন উপজেলার বেলাশ্বর গ্রামের মোস্তফা কামালের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক। ২০১৭ সালের ৬ ডিসেম্বর ভিকটিম চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাশহর গ্রামের কোরবান আলীর শিশুকন্যা সুবর্ণা আক্তার মীমকে ধর্ষণের পর হত্যাকালে গাড়িচালক আসামি ওমর ফারুকের বয়স ছিল ১৯ বছর।

আইনজীবী ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ডের সাদত আলী মেম্বারের ছেলে মো. কোরবান আলী ও খাদিজা আক্তার শিমু দম্পতির কন্যা সুবর্ণা মীম। মা-বাবার দাম্পত্য কলহে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে শিশুটি তার বাবার সঙ্গেই থেকে যায়। ২০১৭ সালের ৬ ডিসেম্বর কোরবান আলী মোবাইল করে শিশুর মাকে জানায়, তার মেয়ে সুবর্ণা মীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এরপর সন্ধ্যায় কোরবান আলী জানান, কে বা কারা সুবর্ণা মীমের মুক্তিপণ হিসেবে দশ লাখ টাকা দাবি করে। পরদিন সকালে চান্দিনা আর এন আর সিরামিক ফ্যাক্টরির সংলগ্ন থানগাঁও খালের পশ্চিম পাশের সুবর্ণা মীমের লাশ পাওয়া যায়।

শিশু সুবর্ণা আক্তার মীমের বাবা কোরবান আলী জানান, এমন নির্মম হত্যা মামলায় আমরা তার ফাঁসির রায় প্রত্যাশা করেছিলাম।

রাষ্ট্রপক্ষে কৌঁসুলি স্পেশাল পিপি অ্যাড. মো. মিজানুর রহমান মজুমদার বলেন, আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।

এদিকে, আসামি পক্ষের অ্যাড. মো. হাছান বলেন, রায়ের কপি হাতে পেলে শীঘ্রই উচ্চ আদালতে আপিল করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X