রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১১:০৪ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

পদ্মায় মিলল সায়েমের মরদেহ, খোঁজ মেলেনি গালিবের

রাজশাহীর পদ্মা নদী। ছবি: সংগৃহীত
রাজশাহীর পদ্মা নদী। ছবি: সংগৃহীত

রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের মধ্যে সারোয়ার সায়েম নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ আরেক কলেজছাত্র রিফাত খন্দকার গালিবের এখনো কোনো খোঁজ মেলেনি। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওহিদুল ইসলাম জানান, শনিবার নিখোঁজের পর থেকে ওই দুই কলেজছাত্রকে উদ্ধারে কাজ শুরু করেন ছয়জন ডুবুরি। রোববার সকালে স্থানীয় জেলেরা একজনের মরদেহ ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বর্তমানে সায়েমের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা আছে। এ ছাড়া নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালাচ্ছে। তিনি আরও জানান, সায়েম নগরীর মতিহার থানার মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা।

এর আগে শনিবার বেলা ১১টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ শিক্ষার্থী পদ্মার চরে ফুটবল খেলতে যায়। ঘণ্টাখানেক ফুটবল খেলার পর নদীতে গোসলে নেমে একটু দূরে গেলে রিফাত ডুবতে শুরু করে। এ সময় আরেক বন্ধু সায়েম রিফাতকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়। অন্য সহপাঠীরা চেষ্টা করলেও তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X