পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

সাঁকো নির্মাণ নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের পেকুয়ায় চলাচলের রাস্তায় সাঁকো নির্মাণ নিয়ে বিরোধের জেরে আবদুল কাদের নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের পরিবারের চার সদস্য। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল কাদের শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা এলাকার আবদুর রশিদের ছেলে। আহতরা হলে- নিহতের বাবা আবদুর রশিদ, ভাই নুরুল কাদের, বোন কুলছুমা বেগম ও হালিমা বেগম।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- একই এলাকার আবদুল করিম ও রুহুল আমিন।

নিহতের বাবা আবদুর রশিদ বলেন, চলাচল রাস্তায় সাঁকো নির্মাণ করতে চাইলে স্থানীয় কয়েকজন বাধা দেন। কথাকাটাকাটির একপর্যায়ে তারা হামলা করে। এ সময় ভোট দিয়ে ঘরে ফিরছিল আমার ছেলে আবদুল কাদের। হামলাকারীদের থামাতে গেলে কাদেরকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল প্রতিবেদন করেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল। তিনি বলেন, লাশের শরীরে একাধিক স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্য হামলাকারীদের ধরতেও অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৩

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৪

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৫

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৬

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৭

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৮

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৯

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

২০
X