জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ নারীকে হারিয়ে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। ছবি : কালবেলা
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। ছবি : কালবেলা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ নারী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২১ মে) ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।

বুধবার (২২ মে) দুপুরে সাংবাদিকদের মুন্নি জানান, দেওয়ানগঞ্জের জনগণ আমাকে ভালোবেসে বিজয়ী করেছেন। যেহেতু আমার কোনো পিছুটান নেই, তাই মন দিয়ে জনগণের জন্য কাজ করে যাব।

হিজড়াদের জীবনমানের উন্নয়নে কাজ করার কথাও বলেন তিনি। সকলের সহযোগিতার জন্য ভোটারসহ সবাইকে কৃতজ্ঞতা জানান মুন্নি।

এ উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৬ মহিলা ও ১২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের তথ্য মতে, এই উপজেলায় ৩৮.১৫ শতাংশ ভোট পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১০

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১১

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১২

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৩

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৫

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৬

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৭

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৮

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৯

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

২০
X