বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পুকুরে বিষপ্রয়োগে মারা গেছে মাছ। ছবি : কালবেলা
পুকুরে বিষপ্রয়োগে মারা গেছে মাছ। ছবি : কালবেলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে উপজেলার বহরপুর ইউনিয়নের হকরজোনা এলাকায় কাদের মন্ডলের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

বহরপুর ইউনিয়নের ইকরজনা গ্রামের আব্দুল কাদের মন্ডল বলেন, প্রায় ৪০ শতাংশ জায়গার ওপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে সিলভার, কাতলসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। রাতে কয়েকজন লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানতে পারি।

তিনি বলেন, শুক্রবার (২৪ মে) সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখি। প্রথমে গ্যাসের অভাবে মাছ মারা গেছে ভাবলেও পরে পুকুরের পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।

বালিয়াকান্দি থানার এস আই রাজিবুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X